আজ গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৩ জানুয়ারি ২০২৪, ০৯:০১ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৭ AM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা © সংগৃহীত

দুই দিনের সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছেন। টানা চতুর্থবারের মতো সরকার গঠনের পর আজ টুঙ্গিপাড়া যাবেন তিনি। নতুন সরকার গঠনের পর গোপালগঞ্জে এটিই তার প্রথম সফর।

শনিবার (১৩ জানুয়ারি) সকালে গোপালগঞ্জের উদ্দেশে রওনা হবেন শেখ হাসিনা। সেখানে ওইদিন তিনি রাত্রিযাপন করবেন। 

জানা গেছে, টুঙ্গিপাড়ায় পৌঁছে প্রথমেই জাতির পিতা শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী। পরে বিকেলে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। রাতে নিজ বাড়িতেই থাকবেন বঙ্গবন্ধুকন্যা। পরদিন রোববার (১৪ জানুয়ারি) সকালে কোটালিপাড়ায় যাবেন সরকারপ্রধান। সেখানে উপজেলা পরিষদ মাঠে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

টুঙ্গিপাড়া ও কোটালিপাড়া উপজেলা নিয়ে গঠিত গোপালগঞ্জ-৩ আসনে অষ্টমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে গোপালগঞ্জে সাজ সাজ রব বিরাজ করছে। দলীয় প্রধানকে বরণ করে নিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। সরকার প্রধানের সফর ঘিরে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।

আরও পড়ুন: হতদরিদ্রের হার শূন্যের কোটায় আনার সর্বোচ্চ চেষ্টা করব: দীপু মনি

দুই দিনের সফর শেষে রোববার ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এর আগে গত ৩০ ডিসেম্বর আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী জনসভায় অংশ নিতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যান।

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে আওয়ামী লীগ। এরপর ১০ জানুয়ারি সকালে সংসদ সদস্যরা শপথ নেন। 

ইসলামী ব্যাংকের বার্ষিক রিস্ক কনফারেন্স অনুষ্ঠিত
  • ০৭ মার্চ ২০২৬
কুড়িগ্রামে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় প্যান্ট পিস …
  • ০৭ মার্চ ২০২৬
রাসুল (স.) জীবনী নিয়ে সহজ ভাষায় বই লিখতে চান আসিফ নজরুল
  • ০৭ মার্চ ২০২৬
জ্বালানি তেল পাচার ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে নজরদারি বাড়িয…
  • ০৭ মার্চ ২০২৬
সৈনিক নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী, আবেদন এসএসসি পাসেই
  • ০৭ মার্চ ২০২৬
আমার সব ঠিক আছে, হয়তো একটাই ভুল— ঢাবিতে চান্স পাইনি
  • ০৭ মার্চ ২০২৬