পবিত্র শবে মেরাজ ৮ ফেব্রুয়ারি

১২ জানুয়ারি ২০২৪, ০৭:৫৩ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৯ AM
পবিত্র শবে মেরাজ ৮ ফেব্রুয়ারি

পবিত্র শবে মেরাজ ৮ ফেব্রুয়ারি © ফাইল ছবি

দেশের আকাশে আজ শুক্রবার কোথাও রজব মাসের চাঁদ আজ দেখা যায়নি। ফলে আগামীকাল শনিবার পবিত্র জমাদিউস সানি মাস ৩০ দিন পূর্ণ হবে। আর রোববার থেকে পবিত্র রজব মাস গণনা করা হবে। ফলে পবিত্র শবে মেরাজ পালিত হবে আগামী ৮ ফেব্রুয়ারি।

শুক্রবার (১২ জানুয়ারি) জাতীয় চাঁদ দেখা কমিটি এ তথ্য জানিয়েছে। এদিন সন্ধ্যায় বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. নায়েব আলী মন্ডল।

সভায় ১৪৪৫ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়গুলো, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূরঅনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করা হয়।

আরও পড়ুন: পবিত্র শবে মেরাজের ফজিলত ও আমল জেনে নিন

বিশ্বনবি (সা.) নবুওয়াত লাভের একাদশ বর্ষের রজব মাসের ২৬ তারিখ রাতে আল্লাহর বিশেষ মেহমান হিসেবে আরশে আজিমে আরোহণ করেন। তিনি আল্লাহ তায়ালার দিদার লাভ করেন এবং পাঁচ ওয়াক্ত নামাজের হুকুম নিয়ে দুনিয়ায় প্রত্যাবর্তন করেন। মুহাম্মদ (সা.) ছাড়া অন্য কোনো নবি এ পরম সৌভাগ্য লাভ করতে পারেননি।

নতুন কেনা বাড়িতে ফেরা হল না ড্যাফোডিলের সাবেক ছাত্রের, নিউই…
  • ০৭ এপ্রিল ২০২৬
পুরো একটি সভ্যতা আজ রাতে ধ্বংস হয়ে যাবে: ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
মালয়েশিয়ায় ইন্টার্নশিপের সুযোগ পাচ্ছেন রাবিপ্রবির শিক্ষার্থ…
  • ০৭ এপ্রিল ২০২৬
চুপিসারে বিসিবি ছাড়লেন বুলবুল
  • ০৭ এপ্রিল ২০২৬
হাসপাতালে স্বাস্থ্যবিধি, ওষুধে উপাদানের ঘাটতির অভিযোগ খোদ স…
  • ০৭ এপ্রিল ২০২৬
রামগঞ্জে চেক জালিয়াতির মামলায় ছাত্রদল নেতা আটক
  • ০৭ এপ্রিল ২০২৬
close