এ বিজয় জনগণের বিজয়: প্রধানমন্ত্রী

১২ জানুয়ারি ২০২৪, ০৩:০৯ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৯ AM
পরিদর্শন বইয়ে স্বাক্ষর করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

পরিদর্শন বইয়ে স্বাক্ষর করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা © সংগৃহীত

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ও গণতন্ত্রের বিজয় হয়েছে বলে মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে।

শুক্রবার (১২ জানুয়ারি) সকালে নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে পরিদর্শন বইয়ে তিনি এ মন্তব্য লেখেন। এর আগে সকাল ১০টায় ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তারা।
 
শেখ হাসিনা লিখেছেন, ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে। এ বিজয় জনগণের বিজয়, এ বিজয় গণতন্ত্রের বিজয়। বাংলাদেশের আর্থ-সামজিক উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধা দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ে উঠবে ইনশা আল্লাহ। লাখো শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।

এর আগে গতকাল সন্ধ্যায় বঙ্গভবনে টানা চতুর্থবারের ও সবমিলিয়ে পঞ্চমবারের মতো দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। পঞ্চম মেয়াদে রাষ্ট্র পরিচালনায় এবারের মন্ত্রিসভায় রয়েছেন ২৫ জন মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শনিবার (১৩ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। 

দুই মন্ত্রণালয়ে নতুন সচিব, প্রত্যাহার ২
  • ২৯ মার্চ ২০২৬
জুলাই সনদ ও সংবিধান সংস্কার নিয়ে সংসদে আলোচনা ৩১ মার্চ
  • ২৯ মার্চ ২০২৬
যাত্রী ভোগান্তি ও অনিয়মের ভিডিও ধারণ করায় কনটেন্ট ক্রিয়েটরে…
  • ২৯ মার্চ ২০২৬
হঠাৎ চলে গেলেন জনপ্রিয় অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়
  • ২৯ মার্চ ২০২৬
নিউজিল্যান্ড সিরিজের আগেই ফেরার পথে সাকিব
  • ২৯ মার্চ ২০২৬
ইডেন মহিলা কলেজে এইচএসসির পাঠদান পুনরায় চালুর উদ্যোগ
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence