শীত নিয়ে দুঃসংবাদ, আগামী সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস

১২ জানুয়ারি ২০২৪, ০১:৪৬ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৯ AM

© সংগৃহীত

দেশে চলমান শীতের তীব্রতা আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। একইসঙ্গে আগামী সপ্তাহে বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে সংস্থাটি। শুক্রবার (১২ জানুয়ারি) সকালে আবহাওয়া অধিদফতর জানায়, আগামীকাল শনিবার শীতের তীব্রতা সামান্য বাড়বে। এই মাসজুড়েই শীত থাকবে। শীতের অনুভূতি কমবে না।

এ ছাড়া আজ পাবনা, কিশোরগঞ্জ, দিনাজপুর ও চুয়াডাঙ্গার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশ মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি দুপুর পর্যন্ত কোথাও কোথাও অব্যাহত থাকতে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল, নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ সামান্য বিঘ্ন ঘটতে পারে।

এ ছাড়া আগামী ৫ দিনের আবহাওয়া পূর্বাভাসে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়ে বলা হয়েছে, আগামী ১৭ ও ১৮ জানুয়ারি বৃষ্টি হতে পারে। বৃষ্টি হলে তাপমাত্রা আরও কমে শীতের অনুভূতি বেশি হতে পারে।

সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলি ও চুয়াডাঙ্গায়। এ ছাড়া ঈশ্বরদীতে ৯ দশমিক ৮ ও দিনাজপুরে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

সারা দেশে রাতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। দেশের কোথাও কোথাও দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে বলেও জানানো হয়েছে আবহাওয়া পূর্বাভাসে। 

মাদক সেবনে বাধা দেওয়ায় সংস্কৃতিকর্মীর ওপর হামলার অভিযোগ
  • ২২ অক্টোবর ২০২৬
দালানকোঠার শহরে অবলা প্রাণীদের মুখে হাসি ফোটান আইনজীবী বায়ে…
  • ২২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল হবিগঞ্জের জসিমের
  • ২২ অক্টোবর ২০২৬
১১৭ ফোন উদ্ধার ডিবির, আইএমইআই মিলিয়ে নিতে পারবেন আপনার হারা…
  • ২২ অক্টোবর ২০২৬
এক্সে ১৫টি ভিডিও পোস্ট করেই ৪ লাখ টাকা আয়ের সুযোগ, মানতে হব…
  • ২২ অক্টোবর ২০২৬
পাবনায় অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৪, অস্ত্র ব্যবসায়ী দাবি পু…
  • ২২ অক্টোবর ২০২৬