শেখ হাসিনাকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের অভিনন্দন 

১২ জানুয়ারি ২০২৪, ০৯:৪১ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৯ AM
শেখ হাসিনা ও ভ্লাদিমির পুতিন

শেখ হাসিনা ও ভ্লাদিমির পুতিন © সংগৃহীত

টানা চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) অভিনন্দন বার্তা জানিয়ে এক চিঠি পাঠান পুতিন।

শেখ হাসিনার সাফল্য, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক চিঠিতে পুতিন বলেন, রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের চেতনায় বিকশিত হয়ে আসছে। আশা করি, সরকারপ্রধান হিসেবে আপনার কার্যক্রম আমাদের দেশের জনগণের সুবিধার জন্য গঠনমূলক দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করতে আরও অবদান রাখবে।

এর আগে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে চিঠি দেন। 

গত ৭ জানুয়ারি বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ ২৮টি রাজনৈতিক দল অংশ নেয়। এতে ২২২ আসনে জয় পায় আওয়ামী লীগ। এরপর বুধবার সকল সংসদ সদস্য শপথ গ্রহণ করেন এবং বৃহস্পতিবার নতুন মন্ত্রিসভা গঠন করে টানা চতুর্থবার সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেন প্রধানমন্ত্রী। 

ওয়ালটনের তাকিওন ইলেকট্রিক বাইকে মূল্যছাড়সহ আকর্ষণীয় সুবিধা
  • ১৯ এপ্রিল ২০২৬
নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে প্ল্যাকার্ড হাতে চবিতে ছাত্র…
  • ১৯ এপ্রিল ২০২৬
রুমিন ফারহানার বক্তব্যকালীন সরকারি এমপিদের অঙ্গভঙ্গি, প্রশ্…
  • ১৯ এপ্রিল ২০২৬
মাইন অপসারণে হরমুজ প্রণালিতে ‘সি রোবট’ মোতায়েন করল যুক্তরা…
  • ১৯ এপ্রিল ২০২৬
আমরা কল্পনাও করতে পারিনি, কার্টুন শেয়ার করায় গ্রে/প্তার করা…
  • ১৯ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, ভর্তি ৩৪
  • ১৯ এপ্রিল ২০২৬