প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন যারা

১২ জানুয়ারি ২০২৪, ১২:২০ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৯ AM
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়া ৬ জন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়া ৬ জন © ফাইল ফটো

নতুন মন্ত্রিসভা গঠনের পর এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছয়জন উপদেষ্টা নিয়োগ দিয়েছে সরকার। তাদের মধ্যে এই পদে নতুন একজন নিয়োগ দেয়া হয়েছে। আর বাকিরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের গত মেয়াদেও উপদেষ্টা পদে নিয়োজিত ছিলেন।

বৃহস্পতিবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে উপদেষ্টা নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে নতুন নিয়োগ পেয়েছেন কামাল আব্দুল নাসের চৌধুরী। এছাড়া গত মেয়াদের উপদেষ্টা সালমান এফ রহমান, তারেক আহমেদ সিদ্দিকী, মশিউর রহমান, তৌফিক ইলাহী চৌধুরী, গওহর রিজভী ফের প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন।

এদিকে এদিন সন্ধ্যায় বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন মন্ত্রিসভার ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী। 

শিক্ষককে লাঞ্ছিতের ঘটনায় ছাত্রদল নেতার ছাত্রত্ব বাতিলের দাব…
  • ০৭ মার্চ ২০২৬
ইসলামী ব্যাংকের বার্ষিক রিস্ক কনফারেন্স অনুষ্ঠিত
  • ০৭ মার্চ ২০২৬
কুড়িগ্রামে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় প্যান্ট পিস …
  • ০৭ মার্চ ২০২৬
রাসুল (স.) জীবনী নিয়ে সহজ ভাষায় বই লিখতে চান আসিফ নজরুল
  • ০৭ মার্চ ২০২৬
জ্বালানি তেল পাচার ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে নজরদারি বাড়িয…
  • ০৭ মার্চ ২০২৬
সৈনিক নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী, আবেদন এসএসসি পাসেই
  • ০৭ মার্চ ২০২৬