যেসব মন্ত্রণালয়ের দায়িত্বে থাকছেন শেখ হাসিনা

১১ জানুয়ারি ২০২৪, ০৮:৫৩ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৯ AM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা © সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শপথগ্রহণ করেছেন মন্ত্রিসভার ৩৬ জন সদস্য। আজ বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছ থেকে তারা এ শপথ গ্রহণ করেন। ফলে টানা চতুর্থবারের মতো রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আওয়ামী লীগ।

মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন গতকাল সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেন। এর মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রীর নাম উল্লেখ করা হয়। 

আজ শপথ অনুষ্ঠান শেষে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দফতর বণ্টন করেন প্রধানমন্ত্রী। তবে কয়েকটি মন্ত্রণালয় নিজের কাছেই রেখেছেন তিনি।

যেসব মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী তা হলো- মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। 

তবে বাকি মন্ত্রণালয়গুলোর দায়িত্বে থাকছেন মোট ৩৬ নতুন মন্ত্রী-উপমন্ত্রী। এতে মন্ত্রীদের মধ্যে রয়েছেন- আ ক ম মোজাম্মেল হক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, ওবায়দুল কাদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন শিল্প মন্ত্রণালয়, আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ডা. দীপু মনি সমাজকল্যাণ মন্ত্রণালয়, মো. তাজুল ইসলাম স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, মুহাম্মদ ফারুক খান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, আবুল হাসান মাহমুদ আলী অর্থ মন্ত্রণালয়, আনিসুল হক আইন মন্ত্রণালয়, মোহাম্মদ হাছান মাহমুদ পররাষ্ট্র মন্ত্রণালয়, মো. আব্দুস শহীদ কৃষি মন্ত্রণালয়, সাধন চন্দ্র মজুমদার খাদ্য মন্ত্রণালয়, র, আ, ম, উবায়দুল মোকতাদির চৌধুরী গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, মো. আব্দুর রহমান মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, মহিবুল হাসান চৌধুরী নওফেল শিক্ষা মন্ত্রণালয়, ফরহাদ হোসেন জনপ্রশাসন মন্ত্রণালয়, মো. ফরিদুল হক খান ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, মো. জিল্লুল হাকিম রেলপথ মন্ত্রণালয়, সাবের হোসেন চৌধুরী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। নাজমুল হাসান পাপন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ইয়াফেস ওসমান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, আব্দুস সালাম পরিকল্পনা মন্ত্রণালয়, নারায়ণ চন্দ্র মজুমদার ভূমি মন্ত্রণালয়।

নতুন প্রতিমন্ত্রীদের মধ্যে রয়েছেন- বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

এছাড়া মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে সিমিন হোসেন (রিমি), তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে মোহাম্মদ আলী আরাফাত, ‍দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে মো. মহিববুর রহমান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে কুজেন্দ্র লাল ত্রিপুরা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে বেগম রুমানা আলী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে শফিকুর রহমান চৌধুরী এবং বাণিজ্য মন্ত্রণালয়ে আহসানুল ইসলাম (টিটু) প্রতিমন্ত্রী নিয়োগ পেয়েছেন।

রাতে আদা চা খেলে কী উপকার মিলতে পারে?
  • ২৪ মার্চ ২০২৬
প্রথমবারের মতো পিএসএলে ধারাভাষ্য দেবেন এক বাংলাদেশি
  • ২৪ মার্চ ২০২৬
জ্বালানি তেল সরবরাহ নিয়ে নতুন তথ্য জানালেন মন্ত্রী
  • ২৪ মার্চ ২০২৬
প্রথমবারের মতো পিএসএলে ধারাভাষ্য করবেন আতহার আলি
  • ২৪ মার্চ ২০২৬
দেশের বাজারে সোনার দামে বড় পতন, আজ ভরি কত?
  • ২৪ মার্চ ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের তিনজনের
  • ২৪ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence