অর্থমন্ত্রী হলেন আবুল হাসান

১১ জানুয়ারি ২০২৪, ০৮:০২ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৯ AM
আবুল হাসান মাহমুদ আলী

আবুল হাসান মাহমুদ আলী © সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শপথগ্রহণ করলেন মন্ত্রীসভার সদস্যগণ। আজ বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছ থেকে তারা এ শপথ গ্রহণ করেন। এতে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আবুল হাসান মাহমুদ আলী ।

সাবেক সফল পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীকে পুনরায় আওয়ামী লীগ মন্ত্রীসভায় ফিরিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বও পালন করেছিলেন। সরকারের হয়ে বিভিন্ন দেশের কুটনৈতিক মিশনে তিনি সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন। ২০০১ সালে তিনি আওয়ামী লীগে যোগদান করেন এবং আওয়ামী লীগের নির্বাচনী কমিটির সদস্য নির্বাচিত হন। তিনি ২০০৮ সাল থেকে টানা ৪ বার আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। 

মাহমুদ আলী ১৯৪৩ সালের ২ জুন দিনাজপুরের খানসামার ডাক্তারপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে ১৯৬২ সালে বি.এ. এবং ১৯৬৩ সাল এম.এ. ডিগ্রি অর্জন করেন। এর তিনি একই বিশ্ববিদ্যালয়ে ১৯৬৪ থেকে ১৯৬৬ পর্যন্ত অর্থনীতির প্রভাষক ছিলেন।

দালানকোঠার শহরে অবলা প্রাণীদের মুখে হাসি ফোটান আইনজীবী বায়ে…
  • ২২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল হবিগঞ্জের জসিমের
  • ২২ অক্টোবর ২০২৬
১১৭ ফোন উদ্ধার ডিবির, আইএমইআই মিলিয়ে নিতে পারবেন আপনার হারা…
  • ২২ অক্টোবর ২০২৬
এক্সে ১৫টি ভিডিও পোস্ট করেই ৪ লাখ টাকা আয়ের সুযোগ, মানতে হব…
  • ২২ অক্টোবর ২০২৬
পাবনায় অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৪, অস্ত্র ব্যবসায়ী দাবি পু…
  • ২২ অক্টোবর ২০২৬
মাদক-মেলামেশা-আড্ডায় গ্রেপ্তারদের ৩৪ জনই ঢাবি-নর্থ সাউথ-বিই…
  • ২২ অক্টোবর ২০২৬