বঙ্গভবনে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ শুরু

১১ জানুয়ারি ২০২৪, ০৭:১২ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৯ AM

© সংগৃহীত

নতুন মন্ত্রিসভার মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়েছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে কোরআন তিলাওয়াত মধ্য দিয়ে এ অনুষ্ঠান শুরু হয়। 

বঙ্গভবনের দরবার হলে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ অনুষ্ঠান পরিচালনা করছেন। এ উপলক্ষ্যে প্রায় ১৪০০ অতিথিসহ বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। 

এর মাধ্যমে টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় দিকে তিনি বঙ্গভবনে শপথ গ্রহণ করেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শপথবাক্য পাঠ করান। শপথ গ্রহণ শেষে শপথবাক্য স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী।

বঙ্গভবনের দরবার হলে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠান পরিচালনা করছেন। এ উপলক্ষ্যে প্রায় ১৪০০ অতিথিসহ বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন।

কিছুক্ষণের মধ্যে মন্ত্রীসভার বাকি ৩৬ সদস্য শপথ নিবেন। এ শপথের মধ্য দিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পঞ্চম মেয়াদে বাংলাদেশের সরকারপ্রধানের দায়িত্ব নিয়ে ইতিহাস গড়লেন।

প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার ৩৭ জনের মধ্যে ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রী। শপথ শেষে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দফতর ভাগ করে দিবেন প্রধানমন্ত্রী।

ব্লেড-ক্ষুর নিয়ে চাকসু নেতার ওপর হামলা
  • ৩০ মার্চ ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন খুবি ছাত্রী
  • ৩০ মার্চ ২০২৬
সংসদে নামাজ পড়তে গিয়ে জুতো খোয়ালেন এমপি হানজালা
  • ৩০ মার্চ ২০২৬
ঢাবি এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
  • ৩০ মার্চ ২০২৬
চট্টগ্রামে স্ত্রীর ফাঁস নেয়ার মুহুর্ত ভিডিও করছিলেন স্বামী,…
  • ৩০ মার্চ ২০২৬
ইরানের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ইউরোপীয় ইউনিয়ন
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence