প্রবাসী কর্মীর সন্তানদের জন্য সরকারি শিক্ষাবৃত্তির সুযোগ

০২ জানুয়ারি ২০২৪, ১১:৩২ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:২৩ AM
প্রবাসী কর্মীর সন্তানদের জন্য সরকারি শিক্ষাবৃত্তির সুযোগ

প্রবাসী কর্মীর সন্তানদের জন্য সরকারি শিক্ষাবৃত্তির সুযোগ © সংগৃহীত

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষা বৃত্তি প্রদান করবে। যারা ২০২৩ সালের এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে একাদশ/সমমান অথবা ডিপ্লোমা (১ম সেমিস্টার/বর্ষে) অধ্যয়নরত এবং ২০২২ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়/ মেডিকেলে (১ম সেমিস্টার/বর্ষে) পড়াশোনা করছে, তারাই নিচের শর্তসাপেক্ষে অনলাইনে আবেদন করতে পারবে।

শর্তাবলি: 
১. বিএমইটির ডাটাবেজের মাধ্যমে বহির্গমন ছাড়পত্র গ্রহণকারী অথবা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মেম্বারশিপ গ্রহণকারী প্রবাসী কর্মীর সন্তান।

২. ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে আর্থিক অনুদান পেয়েছেন বা পাবেন এমন মৃত প্রবাসী কর্মীর সন্তান।

শিক্ষাবৃত্তি প্রদানের মেয়াদ: ১. এসএসসি/সমমান ক্যাটাগরিতে শিক্ষাবৃত্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের একাদশ ও দ্বাদশ শ্রেণি পর্যন্ত দুই বছর ও ডিপ্লোমা শ্রেণিতে অধ্যয়নরতদের জন্য ৪ বছর এবং এইচএসসি/সমমান ক্যাটাগরিতে শিক্ষাবৃত্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় (১ম সেমিস্টার/বর্ষে) ৪ বছর ও মেডিকেলের জন্য ৫ বছর বৃত্তি প্রদান করা হবে। এ ক্ষেত্রে শিক্ষার্থীর সেশনটি বিবেচনায় আনা হবে না।

আবেদনের প্রক্রিয়া: সব শিক্ষার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

শিক্ষার্থীর মুঠোফোন নম্বর এবং তার মা/বাবা/অভিভাবকের মুঠোফোন নম্বর অবশ্যই আবেদনে উল্লেখ করতে হবে।

অনলাইনে আবেদনের সময়সীমা: ১জানুয়ারি হতে ৩১ জানুযারি পর্যন্ত।

অনলাইনে আবেদনের লিংক

ওয়েবসাইট

বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন

শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব
  • ০৭ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার 
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের অনলাইন ক্লাস নিয়ে সভা কাল
  • ০৭ এপ্রিল ২০২৬
জ্বালানি সংকটে বিঘ্নিত নোবিপ্রবির পরিবহন সেবা, রুট শিডিউল ব…
  • ০৭ এপ্রিল ২০২৬
close