কেরোসিন মুখে আগুন জ্বালাতে গিয়ে দগ্ধ ৩ কিশোর

০১ জানুয়ারি ২০২৪, ১১:৩৫ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:২৮ AM

© প্রতীকী ছবি

ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষ্যে ২০২৩ সালের শেষ দিনের রাতে রাজধানীতে ‘থার্টি ফার্স্ট নাইট’ উদযাপন করতে কেরোসিন মুখে নিয়ে আগুন জ্বালানোর সময় একই পরিবারের তিন কিশোর দগ্ধ হয়েছে। হয়েছেরবিবার (৩১ ডিসেম্বর) রাতে রাজধানীর কামরাঙ্গীরচরে মজিবর ঘাট এলাকার একটি বাসার ছাদে এই ঘটনা ঘটে।

দগ্ধরা হলো যমজ ভাই রাকিব (১৭) ও রায়হান (১৭) এবং তাদের ভাতিজা রহমতউল্লাহ সিয়াম (১৬)। সিয়াম একটি মোটরসাইকেলের ওয়ার্কশপে কাজ করে। তার বাবার নাম স্বপন। রাকিব ও রায়হান কারখানায় চাকরি করে। তাদের বাবার নাম দানিশ ব্যাপারী। এ ঘটনায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা 

রাকিবের খালাতো ভাই মো. সজিব জানান, মজিবর ঘাট ৫ নম্বর গলিতে থাকেন তারা। সেখানে একটি বাড়ির পাঁচতলার ছাদে তারা থার্টিফাস্ট নাইট উদযাপন করছিলেন। সিয়াম মুখে কেরোসিন নিয়ে আগুন জ্বালাচ্ছিল। তখনই অসাবধানতাবশত তার শরীরে কেরোসিন পড়লে আগুন ধরে যায়। আগুন নেভাতে গিয়ে রাকিব-রায়হান কিছুটা দগ্ধ হয়। সঙ্গে সঙ্গে তাদের বার্ন ইনস্টিটিউটে আনা হয়।

বার্ন ইনস্টিটিউটের দায়িত্বরত চিকিৎসকরা জানান, সিয়ামের শরীরের ৯৫ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। বাকি দুজন আশঙ্কামুক্ত।

গভীর রাতে ঢাবিতে বিসিএসের গেজেটবঞ্চিতদের অনশন থেকে ছাত্রলীগ…
  • ২৩ অক্টোবর ২০২৬
নিরাপত্তা ত্রুটিতে লাখ লাখ সাইবার হামলার চেষ্টা, অনলাইন সেব…
  • ২৩ অক্টোবর ২০২৬
‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’—ওসির ওপর ক্ষোভ ঝাড়লেন রুমিন ফ…
  • ২৩ অক্টোবর ২০২৬
সব চেষ্টা ব্যর্থ, না ফেরার দেশে রাবি শিক্ষার্থী চেসি ত্রিপু…
  • ২৩ অক্টোবর ২০২৬
আওয়ামী লীগ নেতার ভবনে এনসিপির কার্যালয়, উদ্বোধনে মাহমুদা মি…
  • ২২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় আহত ২ বাংলাদেশি, ১৩৫ ফ্লাইট বাতিলে দুর্ভোগ…
  • ২২ অক্টোবর ২০২৬