জাপা প্রার্থীর ব্যানার-পোস্টারে শেখ হাসিনার ছবি

২৭ ডিসেম্বর ২০২৩, ০১:১২ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩৪ AM
জাপা প্রার্থীর ব্যানার-পোস্টারে শেখ হাসিনার ছবি

জাপা প্রার্থীর ব্যানার-পোস্টারে শেখ হাসিনার ছবি © সংগৃহীত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এ বি এম রুহুল আমিন হাওলাদার তার নির্বাচনী ব্যানার, পোস্টার ও লিফলেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি‌ ব্যবহার করেছেন। 

জাপার এ বি এম রুহুল আমিন হাওলাদারের নির্বাচনী পোস্টারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দিয়ে লেখা হয়েছে, ‘জাতীয় পার্টির মনোনীত ও আওয়ামী লীগ সমর্থিত জোটভুক্ত’ প্রার্থী।

এ নিয়ে পটুয়াখালীতে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগের নেতা-কর্মীরা বলছেন, সমঝোতার কারণে আওয়ামী লীগ এই আসনে দলীয় প্রার্থী দেয়নি। সমঝোতাকে আওয়ামী লীগের সমর্থন মনে করার কারণ নেই।

পটুয়াখালী জেলা যুবলীগের সভাপতি শহিদ বলেন, ‘বাংলাদেশ জিন্দাবাদ’ তো আওয়ামী লীগের স্লোগান নয়। প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করে তার এই কথা লেখা কোনভাবেই ঠিক হয়নি।

এ বিষয়ে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও জোটের প্রার্থী এ বি এম রুহুল আমিন হাওলাদারকে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।

রুহুল আমিন হাওলাদার পটুয়াখালী-১ আসনে জোটের প্রার্থী হয়েছেন। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মধ্যে সমঝোতা হলে এই আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য আফজাল হোসেন তার মনোনয়ন প্রত্যাহার করে নেন।

বিএনপিপন্থীদের ঢোকাতে আগের তালিকা থেকে আউট ২৩ ডাক্তার-নার্স…
  • ১৯ মার্চ ২০২৬
চট্টগ্রামের যেসব এলাকায় ঈদ শুক্রবার
  • ১৯ মার্চ ২০২৬
স্কুলের নামে ভুয়া পেজ খুলে ছাত্রীর ভিডিও প্রকাশের পর মরদেহ …
  • ১৯ মার্চ ২০২৬
দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
  • ১৯ মার্চ ২০২৬
ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল মালয়েশিয়া
  • ১৯ মার্চ ২০২৬
সংযম থেকে আনন্দ: ঈদকে যেভাবে দেখছেন পবিপ্রবিয়ানরা
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence