‘নৌকায় ভোট না দিলে সোজা করে দেব’

২৭ ডিসেম্বর ২০২৩, ০৯:২৮ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩৪ AM
আ কা ম সরওয়ার জাহান বাদশা

আ কা ম সরওয়ার জাহান বাদশা © ফাইল ছবি

কুষ্টিয়া-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আ কা ম সরওয়ার জাহান বাদশা ভোটারদের হুমকি দিয়ে বলেছেন, আমি কে আপনারা চিনেন এবং জানেন। আমি বেশি কথা বলব না। আমার এখানে যারা আছে ভোট আমাকে দিতে হবে পরিষ্কার কথা। এসময় নৌকায় ভোট না দিলে সোজা করে দেওয়ার হুমকিও দেন তিনি।

সোমবার (২৫ ডিসেম্বর) রাত ১১টার দিকে দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের ভুরকাপাড়া এলাকায় এক নির্বাচনী সভায় এ হুমকি দেন তিনি।

তার ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। বাদশাহ দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

ভাইরাল হওয়া ভিডিওতে নৌকা প্রতীকের প্রার্থী বাদশাহ বলেন, ‘যার মনে যাই থাকুক না কেন, নৌকা মার্কায় বাদশাকে ভোট দিতেই হবে। এর কোনো বিকল্প নাই। দুয়েকজন উল্টাপাল্টা করছে। আজকের পরে যদি উল্টাপাল্টা কথা আর শুনি, তাহলে সোজা করে দেব। এটা মনে রাইখেন’।

ভিডিওতে তাকে আরও বলতে শোনা যায়, ‘আমি কে আপনারা চিনেন এবং জানেন। আমি বেশি কথা বলব না। আমার এখানে যারা আছে ভোট আমাকে দিতে হবে পরিষ্কার কথা। কীভাবে ভোটকেন্দ্রে যাবেন, কীভাবে ভোট দেবেন এবং আমাকে ৫০ শতাংশ ভোট দিতেই হবে। এই মরিচা-ফিলিপনগরে (বাদশার নির্বাচনী এলাকার দুটি ইউনিয়নের নাম) আমি ভোট চাইতে আসব না। এখানকার মানুষের আমাকে নিজ দায়িত্বে ভোট দিতে হবে। ’

স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬