ফ্রিজের কমপ্রেসার বিস্ফোরণে বাবা, মা ও ছেলে দগ্ধ

২৬ ডিসেম্বর ২০২৩, ১১:৪০ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩৪ AM

© সংগৃহীত

ফেনী শহরের একটি বাসায় ফ্রিজের কমপ্রেসার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাত ১০টার দিকে শহরের পুরাতন পুলিশ কোয়ার্টারের ইটালি ভবনে এ ঘটনা ঘটেছে। দগ্ধরা হলেন- আশিস কুমার (৪০), তার ছেলে রিক (৭) ও স্ত্রী টুম্পা (৩০)। 

ফায়ার সার্ভিস জানিয়েছে, ফেনী শহরের পুরাতন পুলিশ কোয়ার্টারের ইটালি ভবনের একটি ফ্লাটে পরিবার নিয়ে ভাড়া থাকেন আশিস কুমার (৪০) নামে এক ব্যক্তি। তিনি এরিস্টো ফার্মার বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করেন। বাসায় থাকা ফ্রিজের কমপ্রেসার বিস্ফোরণে আশিস কুমারসহ তার স্ত্রী ও শিশুপুত্র দগ্ধ হয়েছেন।
 
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দগ্ধদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। কিন্তু তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠিয়েছেন চিকিৎসকরা।
 
তিব্বতে ভূমিকম্পে লণ্ডভণ্ড শত শত বাড়ি, নিহত ১৬
  • ২৩ অক্টোবর ২০২৬
সব ধরনের ফুটবল থেকে অবসরের পর কী করবেন, জানালেন নেইমার
  • ২৩ অক্টোবর ২০২৬
আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৩ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল প্রকাশের তারিখ-সময় নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, সতর্ক ক…
  • ২৩ অক্টোবর ২০২৬
দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের
  • ২৩ অক্টোবর ২০২৬
কক্সবাজারে নিখোঁজ আরও এক পর্যটকের মরদেহ উদ্ধার, নিহত বেড়ে ৫
  • ২৩ অক্টোবর ২০২৬