নৌকায় ভোট দিয়ে আরেকবার সেবা করার সুযোগ দিন: শেখ হাসিনা

২৬ ডিসেম্বর ২০২৩, ০৪:৪৮ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩৪ AM
জনসভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জনসভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা © সংগৃহীত

নৌকা মার্কায় ভোট দেওয়ায় দেশের উন্নয়ন হয়েছে উল্লেখ করে আরেকবার সেবা করার সুযোগ দিতে ফের এই মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নৌকা মার্কায় ভোট দিয়ে আরেকবার সেবা করার সুযোগ দেবেন, সেই আহ্বান জানাই।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রংপুরের তারাগঞ্জে রংপুর-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউকের নির্বাচনী সভায় এই আহ্বান জানান দলের সভাপতি শেখ হাসিনা।

রংপুরবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, নৌকায় ভোট দেওয়ার জনগণের জন্য কাজ করতে পারছে সরকার। আওয়ামী লীগ সরকারে এসে মানুষের জীবনমান উন্নয়ন করেছে। আরেকবার সুযোগ দিয়েন যেন আপনাদের জীবনমানের আরও উন্নয়ন করতে পারি। নৌকায় ভোট দেওয়ায় মানুষের জীবনমান পরিবর্তন হয়েছে জানিয়ে রাষ্ট্রপ্রধান বলেন, কোনো মানুষ যেন অবহেলিত না থাকে সেই লক্ষ্যে কাজ করছে সরকার।

তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর দেশের মানুষ অবহেলিত ছিল। তাদের মাথাপিছু আয় বাড়েনি। জীবনমান উন্নয়ন হয়নি। অবহেলার শিকার হয়েছে। বঙ্গবন্ধুকে হত্যার পর ঝুঁকি নিয়ে দেশে এসেছি আপনাদের জীবনমান উন্নয়নের জন্য।

আরও পড়ুন: ঘরে বসে বিনামূল্যে কোর্স করার সুযোগ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে

প্রধানমন্ত্রী বলেন, আমার চাওয়া পাওয়া কিছু নেই। আমরা দেশের জন্য কাজ করে যাচ্ছি। আমরা দেশকে এগিয়ে নিতে চাই। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ৭ জানুয়ারির নির্বাচনে সকালে ভোটারদের নিয়ে ভোটকেন্দ্রে যান। আবারো নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখুন।

এ সময় নৌকা মার্কায় ভোট প্রত্যাশা করে প্রধানমন্ত্রী ওয়াদা চাইলে সমাবেশে উপস্থিত জনতা দুই হাত তুলে সমস্বরে সাড়া দেন। তারাগঞ্জের জনসভা শেষে তিনি আবারও সড়কপথে পীরগঞ্জের ফতেহপুরের উদ্দেশে রওনা দেন। পথে মিঠাপুকুরের জায়গীরে আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে রংপুর-৫ আসনের আওয়ামী লীগের প্রার্থী রাশেক রহমানের নির্বাচনী সভায়ও অংশ নেন প্রধানমন্ত্রী।

পীরগঞ্জের ফতেহপুরে প্রধানমন্ত্রী তার স্বামী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী প্রয়াত এম এ ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করবেন এবং শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে কুশল বিনিময় করবেন। এরপর বিকালে প্রধানমন্ত্রী রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের আওয়ামী লীগের প্রার্থী ড. শিরীন শারমিন চৌধুরীর সমর্থনে পীরগঞ্জ হাইস্কুল মাঠে নির্বাচনী সভায় বক্তব্য দেবেন।

শিক্ষককে লাঞ্ছিতের ঘটনায় ছাত্রদল নেতার ছাত্রত্ব বাতিলের দাব…
  • ০৭ মার্চ ২০২৬
ইসলামী ব্যাংকের বার্ষিক রিস্ক কনফারেন্স অনুষ্ঠিত
  • ০৭ মার্চ ২০২৬
কুড়িগ্রামে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় প্যান্ট পিস …
  • ০৭ মার্চ ২০২৬
রাসুল (স.) জীবনী নিয়ে সহজ ভাষায় বই লিখতে চান আসিফ নজরুল
  • ০৭ মার্চ ২০২৬
জ্বালানি তেল পাচার ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে নজরদারি বাড়িয…
  • ০৭ মার্চ ২০২৬
সৈনিক নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী, আবেদন এসএসসি পাসেই
  • ০৭ মার্চ ২০২৬