তিন কোটি ৮১ লাখ শিক্ষার্থী পাবে ৩১ কোটি বই

২৬ ডিসেম্বর ২০২৩, ১০:২৯ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩৫ AM
১ জানুয়ারি বই উৎসব হবে

১ জানুয়ারি বই উৎসব হবে © ফাইল ছবি

নতুন বছরে প্রায় তিন কোটি ৮১ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে নতুন বই দেবে সরকার। এ জন্য ৩০ কোটি ৭০ লাখ ৮৩ হাজার ৫১৭টি বই ছাপা হয়েছে। এর মধ্যে সহায়িকা হিসেবে ৪০ লাখ ৯৬ হাজার ৬২৮টি বই পাবেন শিক্ষকরা।

জানা গেছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবকে এক চিঠিতে ১ জানুয়ারি বই উৎসবের অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। চলতি সপ্তাহের শুরুতে চিঠিটি দেওয়া হয়। এর আগে মন্ত্রণালয় থেকে নির্বাচনকালীন এ উৎসব আয়োজনে অনুমতি চাওয়া হয়েছিল।

জানা গেছে, সম্মতিপত্রে উল্লেখ করা হয়, নতুন শিক্ষাবর্ষ শুরুর দিন ১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে সারা দেশে ‘বই উৎসব’ সরকারের রুটিন কাজ। বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, ইউএনওসহ সংশ্লিষ্টরা নিজ নিজ কর্মস্থলের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করবেন। প্রধানমন্ত্রী সম্মতি দিলে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

বই উৎসবে প্রাক-প্রাথমিক থেকে এসএসসি ও সমমান পর্যন্ত মোট শিক্ষার্থী তিন কোটি ৮১ লাখ ২৮ হাজার ৩৫৪ জন। এর মধ্যে প্রাক প্রাথমিকের ৩০ লাখ ৮০ হাজার ২০৫ জন ও প্রাথমিক স্তরের শিক্ষার্থী এক কোটি ৮২ লাখ ৫৫ হাজার ২৮৪ জন। এ ছাড়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৮৫ হাজার ৭২২, ইবতেদায়ির প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৩০ লাখ ৯৬ হাজার ৬০৮ জন শিক্ষার্থী রয়েছে।

আরো পড়ুন: এসএসসি পরীক্ষা শুরু ১৫ ফেব্রুয়ারি, মানতে হবে ১৪ নির্দেশনা

মাধ্যমিক বদ্যিালয়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণিতে এক কোটি চার লাখ ৯০ হাজার ১০৭ জন, দাখিল ষষ্ঠ থেকে নবমের ২৪ লাখ ২৩ হাজার ৩৪৮ জন, ইংরেজি ভার্সনে ষষ্ঠ থেকে নবমের এক লাখ ৭৩ হাজার ৮৫৫ জন, কারিগড়ির ষষ্ঠ থেকে নবম শ্রেণির দুই লাখ ৭১ হাজার ৯৫২ এবং দাখিল ভোকেশনালের ছয় হাজার ১৫ ও ব্রেইল ৭২৪ জন নতুন বই পাবে।

জানা গেছে, এবার কুমিল্লার সুয়াগঞ্জ তফাজ্জল আহাম্মদ চৌধুরী হাইস্কুল এন্ড কলেজে অনুষ্ঠান আয়োজনে অসম্মতি জানিয়েছে নির্বাচন কমিশন।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close