হিরো আলমের ওপর ‘নৌকার সমর্থকদের’ হামলার অভিযোগ

২৩ ডিসেম্বর ২০২৩, ০৭:২৭ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৩৯ PM
হিরো আলম

হিরো আলম © ফাইল ছবি

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে নৌকার সমর্থকদের হাতে হামলার শিকার হয়েছেন বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।  শনিবার সন্ধ্যায় নন্দীগ্রামের মুরাদপুর বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে। 

হিরো আলম জানান, সন্ধ্যায় মুরাদপুর বাজারে নির্বাচনী প্রচারণা চালাতে তার কর্মীদের নিয়ে যান। কিন্তু বাজারে প্রচারণার কাজ শুরু করার আগেই নৌকার সমর্থকরা এসে বাধা দেন। 

তিনি বলেন, ওরা পাঁচ জন এসেছিল। এসেই বলে মাইক বন্ধ করতে হবে। এখানে নৌকা ছাড়া অন্য কারও প্রচারণা চলবে না। তখন আমার ফোন থেকে ভিডিও নেয়া হচ্ছে দেখে তারা মোবাইল কেড়ে নেয়। আর আমাদের সঙ্গে হাতাহাতি হয়। 

এ বিষয়ে জানতে চাইলে নন্দীগ্রাম থানার ওসি বলেন, খবর পেয়ে আমি পুলিশ নিয়ে সরেজমিনে গিয়েছি। সেখানে একটু ঝামেলা হয়েছে, তবে প্রার্থী হিরো আলম যেভাবে বলেছেন তেমন ঘটনা কিছু পাইনি। তার মোবাইল ছিনিয়ে নেয়ার অভিযোগ করেছেন। এ কথার সত্যতাও পাওয়া যায়নি। তারপরেও আমরা বিষয়টি খুব গুরুত্বের সাথে দেখছি।

স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬