ট্রাকের ধাক্কায় মটরসাইকেল আরোহী শিক্ষকের মৃত্যু

২২ ডিসেম্বর ২০২৩, ১১:৫৬ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪১ PM
নিহত স্কুল শিক্ষক তারিকুজ্জামান চৌধুরী

নিহত স্কুল শিক্ষক তারিকুজ্জামান চৌধুরী © সংগৃহীত

দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় তারিকুজ্জামান চৌধুরী (৩২) নামের এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছেন। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাত ১০টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের বিরামপুর জনতা ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তারিকুজ্জামান চৌধুরী উপজেলার দিওর ইউনিয়নের কোচগ্রাম গ্রামের তাজুল ইসলাম চৌধুরীর ছেলে। তিনি বিরামপুর চাইল্ড কেয়ার একাডেমি নামের একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করতেন।

বিরামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তারিকুজ্জামান রাতে বিরামপুর পাইলট মাঠে নাইট টুর্নামেন্ট ক্রিকেট খেলা দেখে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে বিরামপুর জনতা ব্যাংকের সামনে একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে রাস্তায় পড়ে যান। এ সময় দিনাজপুর থেকে ছেড়ে আসা পাথরবোঝাই একটি ট্রাক তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পর ট্রাকচালক ও হেলপার পালিয়ে যায়।

৯৪২ কোটি টাকার অত্যাধুনিক রাডারের যুগে বাংলাদেশ, নজরদারি কর…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বাজেট বাড়াতে যাচ্ছে যুক্তর…
  • ২২ এপ্রিল ২০২৬
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬