গ্যাসলাইন বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ

১৭ ডিসেম্বর ২০২৩, ০৭:২৮ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৭ PM
স্থানীয়রা অগ্নিদগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়

স্থানীয়রা অগ্নিদগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় © সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ভবনের গ্যাসলাইন লিকেজের আগুন থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় নারীসহ একই পরিবারের ৪ জন দগ্ধ হয়েছে। রবিবার (১৭ ডিসেম্বর) রাত ১টার দিকে কাশিপুর ইউনিয়নের খিল মার্কেট এলাকায় চারতলা ভবনের তৃতীয় তলায় এ ঘটনায় ঘটে। দগ্ধরা হলেন- সুলতান মিয়া, তার স্ত্রী সাহিদা আক্তার, ছেলে নবী হোসেন ও আলী মিয়া।

স্থানীয়রা জানান, কয়েকদিন আগে পরিবারের সবাই গ্রামের বাড়িতে যান। রবিবার রাতে তারা ভাড়া বাসায় ফিরে রান্না ঘরে চুলা জ্বালাতে গেলে, গ্যাসলাইন লিকেজে রুমে জমে থাকা গ্যাসের আগুনে বিস্ফোরণ হয়। এতে ঘরের ভেতর থাকা নারীসহ চারজন দগ্ধ হয়।

তাদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়। সেখানে অবস্থার অবনতি হলে তাদের শেখ হাসিনা জাতীয় প্লাস্টিক বার্ন এন্ড সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা গড়াল দ্বিতীয় দিনে
  • ১২ এপ্রিল ২০২৬
ইরাকের নতুন প্রেসিডেন্ট নিজার আমেদি
  • ১২ এপ্রিল ২০২৬
হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
close