সিডনিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত

১৬ ডিসেম্বর ২০২৩, ০৭:২৫ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৮ PM

© সংগৃহীত

অস্ট্রেলিয়ার সিডনিতে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সিডনির দক্ষিণ-পশ্চিম এলাকায় একটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীর নাম মাহিউদ্দিন (১৭)। মাহি অস্ট্রেলিয়ার সিডনির এডমনসন পার্কের বাসিন্দা প্রবাসী গিয়াস উদ্দিন ও হাবিবা লিপির একমাত্র সন্তান। মাহিউদ্দিন সিডনির গ্ল্যানফিল্ড হার্লসটন অ্যাগ্রিকালচারাল হাইস্কুলের একাদশ শ্রেণির ছাত্র ছিল। বাংলাদেশে তাঁদের বাড়ি কুমিল্লায়।

স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা শিকার হয়। এতে গাড়িটিতে আগুন ধরে যায়। গাড়িতে থাকা মাহি ঘটনাস্থলেই নিহত হন। গাড়ি থেকে আগুন আশপাশেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে মরদেহ উদ্ধার করেন ও আগুন নিয়ন্ত্রণে আনেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে স্থানীয় পুলিশ।

মেহেরপুরে মাদক মামলায় দুজনের কারাদণ্ড
  • ৩১ মার্চ ২০২৬
তারের বেড়ায় বন্ধ সরকারি রাস্তা, প্রতিবাদে গ্রামবাসীর মানববন…
  • ৩১ মার্চ ২০২৬
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের এক ইউনিটের কমিটি বিলুপ্ত
  • ৩১ মার্চ ২০২৬
‘নবম পে স্কেল পুনর্বিবেচনায় নতুন কমিশন দরকার’
  • ৩১ মার্চ ২০২৬
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের সময় জানাল পিএসসি
  • ৩১ মার্চ ২০২৬
জাতীয় সংসদের শোক প্রস্তাবে যুক্ত হচ্ছে আরও দুই বিশিষ্ট ব্যক…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence