শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছিতের ঘটনায় গ্রেপ্তার ৩

১৬ ডিসেম্বর ২০২৩, ০৭:১৩ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৮ PM
নাটোর

নাটোর © ফাইল ফটো

নাটোরের বড়াইগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছিতের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৫ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মালিপাড়া গ্রামের শের আলীর ছেলে ওসমান গণি, ফজলুল হকের ছেলে আবু বক্কর ও উপলশহর গ্রামের আব্বাস আলীর ছেলে জুয়েল রানা।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, প্রধান আসামিসহ অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার দুপুরে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রউফের কার্যালয়ে ঢুকে তাকে লাঞ্ছিত ও অফিস তছনছ করেন নাটোর-৪ (গুরুদাসপুর- বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমানের তিন ভাগনেসহ ৩৫ যুবক। পরে চারজনের নাম উল্লেখসহ ৩৫ জনের নামে মামলা করেন শিক্ষা কর্মকর্তা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ: এর আগে আরও যেসব হুমকি দিয়েছেন ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
আম পাড়তে গিয়ে পা ছিটকে পায়ুপথে রড ঢুকে শিশুর মৃত্যু
  • ০৭ এপ্রিল ২০২৬
close