শান্তিপূর্ণভাবে শেষ হলো বিএনপির বিজয় শোভাযাত্রা

১৬ ডিসেম্বর ২০২৩, ০৪:৩১ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৮ PM

© সংগৃহীত

মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিএনপি আয়োজিত বিজয় শোভাযাত্রা শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপির আয়োজনে শনিবার (১৬ ডিসেম্বর) দুপুর ২টা ৩৫ মিনিট থেকে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ শোভাযাত্রা শুরু হয়। পরে মগবাজার গিয়ে এ শোভাযাত্রা শেষ হয়।

এর আগে সকাল থেকে শোভাযাত্রাকে কেন্দ্র করে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এরপর দুপুরে অস্থায়ী মঞ্চ বানিয়ে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, বিজয় দিবসকে বাংলাদেশের পরাজয়ের দিবসে পরিণত করেছে সরকার। এসময় সরকারের সমালোচনা করেন তিনি।

সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিজয় শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রায় সরকারের পতনসহ নানা দাবিতে স্লোগান দেন দলের নেতাকর্মীরা।

অন্যদিকে, বিএনপির এ কর্মসূচিকে ঘিরে পুলিশের বিপুল সংখ্যক সদস্যকে নয়াপল্টন এলাকায় মোতায়েন করা হয়। বন্ধ হয়ে যায় কাকরাইল মোড় থেকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত একপাশের রাস্তা।

ট্যাগ: বিএনপি
ষষ্ঠ শ্রেণির বইয়ে ‘দাঁড়িপাল্লা’ নিয়ে বিতর্ক, পরিবর্তনের উদ্…
  • ২৩ অক্টোবর ২০২৬
ঢাকা-কক্সবাজার রুটে চালু হচ্ছে আরও একটি ট্রেন, ওঠা যাবে কয়ে…
  • ২৩ অক্টোবর ২০২৬
ভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল ক্যান্সার উপাদান
  • ২৩ অক্টোবর ২০২৬
অটোরিকশায় মাইকিং করে হাসিনার দেশে ফেরার ঘোষণা
  • ২৩ অক্টোবর ২০২৬
মিরপুর টেস্ট দেখা যাবে বিনামূল্যে
  • ২৩ অক্টোবর ২০২৬
৮ পদে শিক্ষক নিয়োগ দেবে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ
  • ২৩ অক্টোবর ২০২৬