জাতীয় পতাকা টাঙাতে গিয়ে প্রাণ গেল দুই শ্রমিকের

১৬ ডিসেম্বর ২০২৩, ০১:১২ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৮ PM
টঙ্গীতে জাতীয় পতাকা টাঙাতে গিয়ে প্রাণ গেল দুই শ্রমিকের

টঙ্গীতে জাতীয় পতাকা টাঙাতে গিয়ে প্রাণ গেল দুই শ্রমিকের © সংগৃহীত

গাজীপুরের টঙ্গীর বিসিক এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা টাঙাতে গিয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- নওগাঁর নিয়ামতপুর উপজেলার বালিচান গ্রামের কসিম উদ্দিনের ছেলে আয়নাল হক (৩৫) ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার কাজলা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে আশরাফুল (৪৫)।

শনিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড় ৭টায় টঙ্গীর বিসিক শিল্পনগরীতে এই ঘটনা ঘটে। তারা টঙ্গী বিসিকের আইডিএস নামক একটি নির্মাণ প্রতিষ্ঠানের শ্রমিক

জানা যায়, নিহত দুইজন শ্রমিক বিসিকের আইডিএস নামক একটি নির্মাণ প্রতিষ্ঠানে কাজ করতেন। আজ সকালে তারা বিজয় দিবস উপলক্ষে একটি কুয়াশায় ভেজা বাঁশে জাতীয় পতাকা টাঙতে যান। বাঁশে পতাকা টাঙিয়ে বাঁশটি উঠাতে গিয়ে বিদ্যুতের তারে বাঁশের স্পর্শ লাগে। এতে পুরো বাঁশ বিদ্যুতায়িত হয়ে দুইজনই গুরুতর আহত হন।

টঙ্গী‌তে পতাকা টাঙাতে গি‌য়ে দুই শ্রমিকের মৃ‌ত্যু 
এ সময় অন্য সহকর্মীরা তাদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, দুইজন শ্রমিক বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছেন। এই বিষয়ে তদন্ত সাপেক্ষে আইগত ব্যবস্থা নেওয়া হবে।

এইচএসসি পাসেই অফিসার নিয়োগ দেবে স্কয়ার গ্রুপ, আবেদন ১৪ আগস্…
  • ০৪ আগস্ট ২০২৬
ডিসেম্বরের মধ্যে কৃষকের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প…
  • ০৪ আগস্ট ২০২৬
বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়ল ৫৪ কেজি ওজনের ‘তবলা’ মাছ
  • ০৪ আগস্ট ২০২৬
হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েও হামলার শিকার, জকসু নেতা-সাংবাদ…
  • ০৪ আগস্ট ২০২৬
ছাত্রদলের ক্যাম্পাস, ছাত্রদলের নিয়ন্ত্রণে থাকবে—ভিসিকে শাস…
  • ০৪ আগস্ট ২০২৬
এইচএসসির ব্যবহারিক পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা 
  • ০৪ আগস্ট ২০২৬