বিজয় দিবসে বেলুন ফোলাতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

১৬ ডিসেম্বর ২০২৩, ১১:১৬ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৮ PM
বিস্ফোরণ হওয়া গ্যাস সিলিন্ডার

বিস্ফোরণ হওয়া গ্যাস সিলিন্ডার © সংগৃহীত

মানিকগঞ্জে বিজয় দিবসের অনুষ্ঠানে বেলুন ফোলাতে গি‌য়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মো. আনোয়ার ব্যাপারী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বিস্ফোরণে আহত হয়ে আরও একজন মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আজ শনিবার (১৬ ডিসেম্বর) ভোরে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ার ব্যাপারী ফরিদপুর জেলার কোতয়ালি থানার আরোকান্দি গ্রামের কাওসার ব্যাপারীর ছেলে। তিনি বেলুন ব্যবসায়ী ছিলেন। এ ছাড়া আহত ব্যক্তি কবির হোসেন (২৩) মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম শানবান্ধা গ্রামের আতর আলীর ছেলে।

মানিকগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন জানান, ভোরে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচ তলায় দুজন বেলুন বিক্রেতা বিজয় দিবসের অনুষ্ঠানের জন্য বেলুন ফোলাচ্ছিলেন। এ সময় সিলিন্ডার বিস্ফোরণ হয়ে একজন নিহত হয়েছেন। তার মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আরেকজন গুরুতর আহত হয়েছেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নোয়াখালীতে চলন্ত বাস থেকে পড়ে প্রাণ গেল হেলপারের
  • ০২ এপ্রিল ২০২৬
সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা
  • ০২ এপ্রিল ২০২৬
সেভ দ্য চিলড্রেনে চাকরি, আবেদন শেষ ৫ এপ্রিল
  • ০২ এপ্রিল ২০২৬
ঈদযাত্রায় ১৫ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৯৮, প্রতিদিন মৃত্যু ২০
  • ০২ এপ্রিল ২০২৬
ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানোর অভ…
  • ০২ এপ্রিল ২০২৬
বদলি সফটওয়্যারে শিক্ষক-কর্মচারী তথ্য এন্ট্রি নিয়ে বড় খবর দি…
  • ০২ এপ্রিল ২০২৬