বরিশালে প্রাথমিকের প্রথম ধাপের পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন

১৫ ডিসেম্বর ২০২৩, ০৬:২৯ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৯ PM
মানববন্ধন

মানববন্ধন © টিডিসি ফটো

প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রথম ধাপের পরীক্ষা বাতিলসহ ৫ দফা দাবিতে মানববন্ধন করেছেন বরিশালের পরীক্ষার্থীরা। শুক্রবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টায় বরিশাল নগরীর সদর রোড এলাকায় অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

এতে ঝালকাঠির পরীক্ষার্থী আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন অন্যান্যরাও।

এ মানববন্ধনে বক্তারা প্রথম পর্বে ৩ বিভাগের ১৮ জেলায় অনুষ্ঠিত প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল, নির্বাচনের পর সুষ্ঠু ও কঠোর নিরাপত্তায় পরীক্ষা গ্রহণ, ডিভাইস ও চুক্তিমুক্ত পরীক্ষা গ্রহণ, জালিয়াতিতে জড়িত সকলের শাস্তি প্রদান ও দুর্নীতর সঙ্গে জড়িত শিক্ষকদের চাকরিচ্যুত করার দাবি জানান।

ষষ্ঠ শ্রেণির বইয়ে ‘দাঁড়িপাল্লা’ নিয়ে বিতর্ক, পরিবর্তনের উদ্…
  • ২৩ অক্টোবর ২০২৬
ঢাকা-কক্সবাজার রুটে চালু হচ্ছে আরও একটি ট্রেন, ওঠা যাবে কয়ে…
  • ২৩ অক্টোবর ২০২৬
ভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল ক্যান্সার উপাদান
  • ২৩ অক্টোবর ২০২৬
অটোরিকশায় মাইকিং করে হাসিনার দেশে ফেরার ঘোষণা
  • ২৩ অক্টোবর ২০২৬
মিরপুর টেস্ট দেখা যাবে বিনামূল্যে
  • ২৩ অক্টোবর ২০২৬
৮ পদে শিক্ষক নিয়োগ দেবে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ
  • ২৩ অক্টোবর ২০২৬