শনিবার ঢাকার যেসব সড়কে যান চলাচল বন্ধ থাকবে

১৫ ডিসেম্বর ২০২৩, ১২:৪৬ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৯ PM
ঢাকা মহানগর পুলিশ

ঢাকা মহানগর পুলিশ © ফাইল ছবি

মহান বিজয় দিবস উপলক্ষে আগামী শনিবার (১৬ ডিসেম্বর) ঢাকা থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধের পথে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ। এ জন্য শুক্রবার রাত থেকে পরদিন সকাল সাড়ে ৯টা পর্যন্ত এ রুটে চলাচলকারীদের বিকল্প পথ ব্যবহারের অনুরোধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার ভোর ৪টা থেকে মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, কূটনীতিক, উচ্চপদস্থ কর্মকর্তা ও বিভিন্ন সংগঠনের নেতারা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যাবেন।

এ জন্য শুক্রবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত বাস, মিনিবাস, ট্রাক, লরিসহ বড় গাড়ি গাবতলী আমিন বাজার ব্রিজ-সাভার রোড পরিহার করে বিকল্প সড়কে চলাচল করতে অনুরোধ জানানো হয়েছে। 

সকল যানবাহন চলাচল করবে ঢাকা এয়ারপোর্ট রোড-আব্দুল্লাহপুর ক্রসিং-আশুলিয়া সড়ক হয়ে। নবীনগর বাজার হতে আশুলিয়া হয়ে চলাচল করবে আরিচা থেকে আমিন বাজার হয়ে ঢাকা মহানগরগামী যানবাহন। আর কালিয়াকৈর-গাজীপুর চৌরাস্তা-টঙ্গী হয়ে চলাচল করবে টাঙ্গাইল থেকে আশুলিয়া হয়ে ঢাকাগামী যানবাহন।

সেলস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, আবেদন এইচএস…
  • ০২ এপ্রিল ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ৫ হাজার লিটার জ্বালানি তেল জব্দ
  • ০২ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বৈশাখী ভাতার প্রস্তাব কবে পাঠানো হবে, জানাল মাউশি
  • ০২ এপ্রিল ২০২৬
বিয়ের কথা বলে জামিন নিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ, গায়ক নোবেল ফের ক…
  • ০২ এপ্রিল ২০২৬
বাংলাদেশে কি পরিমাণ জ্বালানি তেলের মজুদ আছে, জানাল মন্ত্রণা…
  • ০২ এপ্রিল ২০২৬
হেলমেট পরে পরীক্ষা দিলেন জবি শিক্ষার্থীরা
  • ০২ এপ্রিল ২০২৬