হাইকোর্টে জামিন আবেদন মির্জা ফখরুলের, আজই শুনানি

০৩ ডিসেম্বর ২০২৩, ১১:৩৪ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ০১:০১ PM
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর © ফাইল ফটো

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেছেন। আজ রোববার (৩ ডিসেম্বর) বিচারপতি মো. সেলিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে আবেদনের ওপর শুনানি হবে বলে জানা গেছে।

মির্জা ফখরুলের আইনজীবীদের মধ্যে অন্যতম গাজী কামরুল ইসলাম সজল এ তথ্য নিশ্চিত করেছেন। বিএনপির ২৮ অক্টোবরের মহাসমাবেশের দিন সংঘর্ষের সময় প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় পুলিশের করা মামলায় গ্রেপ্তার করা হয় তাকে। 

গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন পুলিশ সদস্য নিহত এবং অর্ধশতাধিক আহত হন। পরে পল্টন, মতিঝিল, রমনা ও শাহজাহানপুর থানায় চারটি মামলা করে পুলিশ।

আরো পড়ুন: অবরোধের সমর্থনে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

এসব মামলায় দুই হাজার ৯৭৫ নেতা-কর্মীকে আসামি করা হয়েছিল। তাদের মধ্যে নাম ছিল ৭২৫ জনের। তবে মির্জা ফখরুলের নাম ছিল না। পরদিন রাতে মির্জা ফখরুলকে নিজ বাসা থেকে তুলে নেয় ডিবি পুলিশ। পরদিন পল্টন থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

সরকারি কর্মচারীদের সকাল ৯টায় অফিসে এসে ৪০ মিনিট অবস্থান বাধ…
  • ২৯ মার্চ ২০২৬
চূড়ান্ত হলো এনসিপির ৫ সিটির মেয়র মনোনয়ন
  • ২৯ মার্চ ২০২৬
ইরাকের জনগণকে ধন্যবাদ জানালেন ইরানের সর্বোচ্চ নেতা
  • ২৯ মার্চ ২০২৬
‘পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত’, মন্ত্রীর বক্তব্যের প্…
  • ২৯ মার্চ ২০২৬
নেপালের শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক ছাত্রসংগঠন নিষিদ্ধ করে ‘…
  • ২৯ মার্চ ২০২৬
চূড়ান্ত হলো আসিফ মাহমুদের মেয়র মনোনয়ন
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence