মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ব্র্যাক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর 

২৯ নভেম্বর ২০২৩, ০৭:৫০ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৩:৫৯ PM

© সংগৃহীত

কুষ্টিয়ায় ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষা দিতে যাওয়ার সময় ইমন (২৩) নামে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার (২৯ নভেম্বর) সকাল ৯টার দিকে কুষ্টিয়া-ত্রিমোহনী বাইপাস সড়কে ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তিনি নিহত হন।

নিহত বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দীঘলকান্দি গ্রামের মানিক মণ্ডলের ছেলে।

জানা যায়, সকাল ৮টার দিকে ইমন বাড়ি থেকে কুষ্টিয়া বিআরটিএ অফিসে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে যাচ্ছিলেন। পথে ত্রিমোহনী বাইপাস সড়কে অবৈধ ট্রলি চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা জানান, ইমনের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

তেলের লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
  • ২২ এপ্রিল ২০২৬
ডোপ টেস্টে পজেটিভ, তদন্তের মুখে পাকিস্তানি ক্রিকেটার
  • ২২ এপ্রিল ২০২৬
‘প্রধান শিক্ষকের ভুলে’ এসএসসিতে অংশ নিতে পারলেন না জান্নাতি
  • ২২ এপ্রিল ২০২৬
বিদ্যুৎ জটিলতায় একটি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
  • ২২ এপ্রিল ২০২৬
মনিরা শারমিন ও নুসরাত— কার কোন কারণে মনোনয়নপত্র স্থগিত-বাতি…
  • ২২ এপ্রিল ২০২৬
৯ম শিক্ষক নিয়োগ: সবক্ষেত্রেই সাবজেক্টিভ ১৪০, জেনারেল কত?
  • ২২ এপ্রিল ২০২৬