দিনে কাজ করতেন, রাতে পড়ালেখা করে জিপিএ-৫ পেলেন স্মৃতি

২৭ নভেম্বর ২০২৩, ১২:৫৫ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:১২ PM
স্মৃতি পারভীন

স্মৃতি পারভীন © সংগৃহীত

চায়ের দোকানে কাজ করেও এবার এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে তাক লাগিয়েছে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার স্মৃতি পারভীন। প্রতিদিন ভোর ৫টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চায়ের দোকানে চা বিক্রি করতেন। এরপর গভীর রাত পর্যন্ত পড়াশোনা চলতো। রাতে পড়ালেখা করে জিপিএ-৫ পাওয়া স্মৃতির স্বপ্ন ভবিষ্যতে নার্স হয়ে অসহায় রোগীদের সেবা করা। তবে ভবিষ্যত পড়ালেখার চিন্তায় বিষন্ন সে। 

ময়না গ্রামের গাছ ব্যবসায়ী মো. হারুনার রসিদের মেঝ মেয়ে স্মৃতি পারভীন। তিনি বোয়ালমারী কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছেন। এ বছর এইচএসসি পরীক্ষায় কারিগরি শাখা থেকে জিপিএ -৫ পেয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, আর পাঁচটি শিক্ষার্থীর মতো মসৃণ ছিল না স্মৃতি পারভীনের শিক্ষা জীবন। গাছ ব্যবসায়ী পিতার অনাটনের সংসারের একটু সচ্ছলতার জন্য দুই বোন তৃতীয় শ্রেণিতে পড়ার সময় বাড়ির নিকট ইউনিয়ন পরিষদের সামনে চায়ের দোকান দিয়ে চা বিক্রি শুরু করে সংসারের হাল ধরেন। 

মেধাবী শিক্ষার্থী হওয়া শত্ত্বেও জীবন যুদ্ধে সকাল থেকে পালাক্রমে দুই বোনকে সামলাতে হয়েছে দোকান। এর পাশাপাশি চালিয়ে গেছে পড়ালেখা। এর আগে সে উপজেলার ময়না ইউনিয়নে অবস্থিত ময়না এ সি বোস ইনস্টিটিউশন থেকে মাধ্যমিকে অংশ নিয়ে কৃতকার্য হয়।

বড় বোন মনিকা ফরিদপুর সারদা সুন্দরী মহিলা কলেজ থেকে অনার্স শেষ করে মাস্টার্স-এ ভর্তির অপেক্ষায়। ছোট ভাই স্থানীয় এসি বোস ইনিস্টিউটের শিক্ষার্থী। পিতার অভাব অনটনের সংসারে অনিশ্চিত তার পড়ালেখা। স্মৃতি পারভীন ময়না সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক শিক্ষা শেষ করে ভর্তি হয় ময়না এসি বোস ইনিস্টিউটে। 

চা বিক্রি করে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেল পারভীন

সেখান থেকে সাফল্যের সঙ্গে এসএসসি পাস করে ভালো কলেজে সুযোগ পেয়েও সংসারের অভাব অনটনের জন্য ভর্তি হতে হয় উপজেলা সদরের কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে। 

স্থানীয়রা জানায়, স্মৃতির বাবা একজন তাল গাছের কারবারি। দারিদ্রতার সাথে যুদ্ধ করে লেখাপড়া তাদের তিন ভাই বোনের। পরিবারের হাল ধরতে বাড়ির পাশেই চায়ের দোকান চালান স্মৃতি। এতো কিছুর পরও পড়াশোনার প্রতি আগ্রহ কমেনি।
 
স্মৃতির মা আসমা আক্তার বলেন, পরিবারের অভাব ঘুচাতে স্মৃতি দোকানের ভার গ্রহণ করেন। আস্তে আস্তে দোকানের একপাশে গড়ে তুলেন ছোট একটি চায়ের স্টল। চা বিক্রির ফাঁকে বই নিয়ে পড়াশোনা করতো আমার মেয়ে। তারই ফল পেয়েছে, আমরা গর্বিত।

কলেজটির অধ্যক্ষ মো ফরিদ আহমেদ বলেন, ‘অত্যন্ত মেধাবী শিক্ষার্থী স্মৃতি পারভীন। হতদরিদ্র পরিবারের মেয়ে সে। পড়ালেখার পাশাপাশি চা বিক্রি করত স্মৃতি পারভীন। যে কারণে নিয়মিত ক্লাস করতে পারে নাই। তার সাফল্যে আমরা খুশি। 

ট্যাগ: জাতীয়
স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬