প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে গণভবনে মাশরাফি-সাকিব

২৬ নভেম্বর ২০২৩, ১১:৫১ AM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:১৪ PM
মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসান

মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসান © সংগৃহীত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিন হাজার ৩৬২ জন নৌকার মনোনয়নপ্রত্যাশীদের আজ গণভবনে ডেকেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

দলের সভাপতির সাক্ষাৎ পেতে এ সময় নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নেওয়া জাতীয় ক্রিকেট দলের সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এবং মাগুরা-১,২ ও ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নেওয়া বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান গণভবনে গিয়েছেন।

১০টা ৫০ মিনিটে গণভবনে প্রবেশ করেন মাশরাফি এবং সকাল ৯টা ৫৫ মিনিটে গণভবনে প্রবেশ করেন সাকিব। এছাড়া সকাল থেকেই আওয়ামী লীগ সভাপতির সাথে সাক্ষাৎ করতে গণভবনের প্রবেশ পথে মনোনয়নপ্রত্যাশীদের দীর্ঘ লাইন দেখা যায়।

এর আগে শুক্রবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মনোনয়ন প্রত্যাশীদের গণভবনে ডাকা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়,  রোববার সকাল ১০টায় আওয়ামী লীগের সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন।

সরকারি কর্মচারীদের সকাল ৯টায় অফিসে এসে ৪০ মিনিট অবস্থান বাধ…
  • ২৯ মার্চ ২০২৬
চূড়ান্ত হলো এনসিপির ৫ সিটির মেয়র মনোনয়ন
  • ২৯ মার্চ ২০২৬
ইরাকের জনগণকে ধন্যবাদ জানালেন ইরানের সর্বোচ্চ নেতা
  • ২৯ মার্চ ২০২৬
‘পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত’, মন্ত্রীর বক্তব্যের প্…
  • ২৯ মার্চ ২০২৬
নেপালের শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক ছাত্রসংগঠন নিষিদ্ধ করে ‘…
  • ২৯ মার্চ ২০২৬
চূড়ান্ত হলো আসিফ মাহমুদের মেয়র মনোনয়ন
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence