হাইওয়ে থানার সামনে বাসে আগুন দিল দুর্বৃত্তরা

২৩ নভেম্বর ২০২৩, ০৭:৩০ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:১০ PM
পুড়ে যাওয়া বাস

পুড়ে যাওয়া বাস © সংগৃহীত

কুষ্টিয়ায় চৌড়হাস হাইওয়ে থানার সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসের বেশির ভাগ অংশ পুড়ে গেছে। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিভিয়ে ফেলেন। বুধবার (২২ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে কুষ্টিয়া–ঝিনাইদহ মহাসড়কে সদর উপজেলার আলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সোহেল রানা জানান, বাসে আগুনের ঘটনা নাশকতা না অন্য কোনো কিছু, সেটা খতিয়ে দেখা হচ্ছে। যেহেতু ঘটনাটি থানার সামনে ঘটেছে, তাই বিষয়টি খুবই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: যাত্রাবাড়ী থানার সামনে বাসে আগুন দিল দুর্বৃত্তরা

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গত সোমবার কুষ্টিয়া ঈশ্বরদী মহাসড়কে হানিফ পরিবহনের বাসটি দুর্ঘটনার শিকার হয়। পরে পুলিশ বাসটি উদ্ধার করে চৌড়হাস হাইওয়ে থানার সামনে মহাসড়কের ওপর রাখে। এদিকে ঘটনার পর পুলিশ ও র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close