তফসিল ঘোষণা উপলক্ষে আনন্দ মিছিলে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১৬ নভেম্বর ২০২৩, ০৭:৩৭ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:২৪ PM
নিহত আওয়ামী লীগ নেতা আমাল হোসেন ভূইয়া

নিহত আওয়ামী লীগ নেতা আমাল হোসেন ভূইয়া © সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা উপলক্ষে নরসিংদীর শিবপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আনন্দ মিছিলে অংশ নিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এক নেতার মৃত্যু হয়েছে।

নিহতের নাম আমাল হোসেন ভূইয়া (৪৩)। তিনি উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক ছিলেন। নিহত এই আওয়ামী লীগ নেতা শিবপুর উপজেলার সদর ডাকবাংলো এলাকার ফাইজুদ্দিন ছেলে। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহসীন নাজির। 

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে আনন্দ মিছিলটি শিবপুর কলেজগেট মডেল মসজিদের সামনে এসে পৌঁছালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করে ঢলে পড়েন আমাল হোসেন। পরে তাকে প্রথমে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে নরসিংদী জেলা হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

চিকিৎসকের পক্ষ থেকে জানানো হয়, হৃৎযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। 

গুচ্ছ ‘সি’ ইউনিটের ফল প্রকাশ
  • ৩০ মার্চ ২০২৬
হামে শিশুর মৃত্যুর ঘটনায় ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে নির্দে…
  • ৩০ মার্চ ২০২৬
পাবনায় সাংবাদিকদের সঙ্গে আড্ডায় মেতে উঠলেন রাষ্ট্রপতি
  • ৩০ মার্চ ২০২৬
উমরাহ পালনে আজ রাতে সৌদি আরবে যাচ্ছেন নাহিদ ইসলাম
  • ২৯ মার্চ ২০২৬
সরকারি কর্মচারীদের সকাল ৯টায় অফিসে এসে ৪০ মিনিট অবস্থান বাধ…
  • ২৯ মার্চ ২০২৬
চূড়ান্ত হলো এনসিপির ৫ সিটির মেয়র মনোনয়ন
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence