আগামীকাল আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভা

১৬ নভেম্বর ২০২৩, ০২:২৬ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:২৬ PM
বাংলাদেশ আওয়ামী লীগ

বাংলাদেশ আওয়ামী লীগ © লোগো ও ছবি

আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভা আগামীকাল শুক্রবার (১৭ নভেম্বর) অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।  

এতে বলা হয়, 'আগামীকাল শুক্রবার বিকাল ৩টায় রাজধানীর তেজগাঁওয়ের ঢাকা জেলা ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গঠিত বাংলাদেশ আওয়ামী লীগ-এর জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা এমপি।'

সভায় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

গুচ্ছ ‘সি’ ইউনিটের ফল প্রকাশ
  • ৩০ মার্চ ২০২৬
হামে শিশুর মৃত্যুর ঘটনায় ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে নির্দে…
  • ৩০ মার্চ ২০২৬
পাবনায় সাংবাদিকদের সঙ্গে আড্ডায় মেতে উঠলেন রাষ্ট্রপতি
  • ৩০ মার্চ ২০২৬
উমরাহ পালনে আজ রাতে সৌদি আরবে যাচ্ছেন নাহিদ ইসলাম
  • ২৯ মার্চ ২০২৬
সরকারি কর্মচারীদের সকাল ৯টায় অফিসে এসে ৪০ মিনিট অবস্থান বাধ…
  • ২৯ মার্চ ২০২৬
চূড়ান্ত হলো এনসিপির ৫ সিটির মেয়র মনোনয়ন
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence