তফসিল ঘোষণা করছেন সিইসি

১৫ নভেম্বর ২০২৩, ০৭:০১ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:২৮ PM

© সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আজ বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণে তিনি তফসিল ঘোষণা শুরু করেন।

তার ভাষণ সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার। এর আগে বিকেলে নির্বাচনের তফসিল ঠিক করতে বৈঠকে বসে নির্বাচন কমিশন (ইসি)। সিইসি কাজী হাবিবুল আউয়াল তার দপ্তরে অন্য নির্বাচন কমিশনারদের নিয়ে এ বৈঠকে বসেন। এতে ইসি সচিব, অতিরিক্ত সচিব, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

একাদশ জাতীয় নির্বাচনের জন্য পুনঃতফসিল ঘোষণা করা হয়েছিল ২০১৮ সালে। কে এম নুরুল হুদা নেতৃত্বাধীন কমিশন প্রথমে ওই বছরের ২৩ ডিসেম্বর ভোটের তারিখ রেখে তফসিল দিয়েছিল। পরে ভোটগ্রহণের তারিখ ৭ দিন পিছিয়ে ৩০ ডিসেম্বর করা হয়েছিল।

তার আগে ২০১৩ সালের ২৫ নভেম্বর দশম জাতীয় সংসদের তফসিল ঘোষণা করে কাজী রকিব উদ্দিন কমিশন। ওই তফসিলে ২০১৪ সালের ৫ জানুয়ারি ভোটগ্রহণ হয়।

দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। আর ভোটকেন্দ্র হচ্ছে ৪২ হাজার ১০৩টি। এক্ষেত্রে প্রায় ১০ লাখ ভোটগ্রহণ কর্মকর্তার প্রয়োজন হবে। বাড়বে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সদস্য সংখ্যাও। এবার ভোটের ব্যয় ধরা হয়েছে এক হাজার ৪৪৪ কোটি টাকা।

কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ নিয়োগ দেবে কমিউনিটি ব্যাংক, আব…
  • ২৪ অক্টোবর ২০২৬
দীর্ঘদিনের অব্যবস্থাপনা এক দিনে দূর করা সম্ভব নয়: স্বাস্থ্য…
  • ২৪ অক্টোবর ২০২৬
টাইফুন চাম্পির তাণ্ডবে তাইওয়ানে নিহত ১, আহত ৫২৭
  • ২৪ অক্টোবর ২০২৬
বাকৃবিতে বিকট শব্দে বাইক চালিয়ে বারবার চক্কর, জব্দ করে পুলি…
  • ২৪ অক্টোবর ২০২৬
দুর্ঘটনারে জেরে পুলিশের গাড়ি ভাঙচুর ও অস্ত্র ছিনিয়ে নেওয়ার …
  • ২৪ অক্টোবর ২০২৬
মানিকগঞ্জে নিরাপদ সড়ক নিশ্চিতকরণে মতবিনিময় সভা 
  • ২৪ অক্টোবর ২০২৬