বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যানের সম্পদ জব্দের নির্দেশ

১৫ নভেম্বর ২০২৩, ০৬:৩৩ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:২৮ PM
শেখ আবদুল হাই

শেখ আবদুল হাই © ফাইল ফটো

বেসিক ব্যাংক কেলেঙ্কারির ঘটনায় জড়িত প্রধান ব্যক্তি ও ব্যাংকটির সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই ওরফে বাচ্চু ও তাঁর পরিবারের চার সদস্যের সম্পদ জব্দের (ক্রোক) আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ আসাদুজ্জামান এই আদেশ দেন । 

বুধবার সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ হোসেন জাহাঙ্গীর।

তিনি বলেন, জ্ঞাত আয়–বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে শেখ আবদুল হাই ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে অনুসন্ধান কার্যক্রম চালাচ্ছে দুদক। অনুসন্ধানের অংশ হিসেবেই শেখ আবদুল হাই, তাঁর স্ত্রী শিরিন আক্তার, ছেলে শেখ সাবিদ হাই, মেয়ে শেখ রাফা হাই এবং শেখ আবদুল হাইয়ের ভাই শেখ শাহরিয়ারের সম্পদ জব্দের আদেশ চেয়ে আদালতের কাছে আবেদন করে দুদক। শুনানি নিয়ে আদালত আবদুল হাইসহ অন্যদের সম্পদ জব্দের আদেশ দেন।

ট্যাগ: আদালত
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে অলিম্পিক, আবেদন শেষ ২৬ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬
আনন্দ-সম্প্রীতির নববর্ষ
  • ১৩ এপ্রিল ২০২৬
কাজের মান নিয়ে প্রশ্ন, ব্রাহ্মণবাড়িয়ায় প্রকৌশলীকে লাঠি হাতে…
  • ১৩ এপ্রিল ২০২৬
এক মুরগি তিনবার জবাই করা চলবে না, শিক্ষামন্ত্রী
  • ১৩ এপ্রিল ২০২৬
নৌবাহিনীতে বেসামরিক পদে নিয়োগে বড় বিজ্ঞপ্তি, পদ ১১০, আবেদন …
  • ১৩ এপ্রিল ২০২৬
জুলাই সনদ বাস্তবায়ন না করলে ছাত্ররা আবার ঐক্যবদ্ধ হবে
  • ১৩ এপ্রিল ২০২৬