রাজধানীতে রিজভীর নেতৃত্বে পিকেটিং ও বিক্ষোভ মিছিল

০৯ নভেম্বর ২০২৩, ১০:২০ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৪ PM
রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিল

রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিল © সংগৃহীত

সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এক দফা দাবি আদায়ে বিএনপি ঘোষিত তৃতীয় দফা সর্বাত্মক অবরোধের দ্বিতীয় দিনেও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে পিকেটিং ও সড়ক অবরোধ করা হয়।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল আটটায় উত্তরা-আশুলিয়া সড়কে তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সড়ক অবরোধ করে পিকেটিং ও বিক্ষোভ মিছিল করেন। এ সময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কফিল উদ্দিন, মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক এবিএম আবদুর রাজ্জাক মোস্তফা জামান, ওয়াকিলসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: মোটরসাইকেলে এসে ঢাকা কলেজে তালা দিয়ে চলে গেল ছাত্রদল

এসময় রিজভী বলেন, বিএনপির অবরোধে সর্বস্তরের জনগণ সমর্থন জানিয়েছেন। দুঃশাসনের বিরুদ্ধে গোটা জাতি আজ ঐক্যবদ্ধ। চারদিক থেকে সরকারের পতনের আওয়াজ শোনা যাচ্ছে। 

তিনি বলেন, কৃষক, শ্রমিক পেশাজীবি, ব্যবসায়ী, চাকরিজীবীসহ সাধারণ জনগণসহ সবাই এখন অবৈধ সরকারের বিরুদ্ধে মাঠে আছে। জোর করে আর নিশিরাতের সরকার ক্ষমতায় থাকতে পারবে না।

ভূমধ্যসাগরে অনাহারে নৌকাতেই প্রাণ হারান সুনামগঞ্জের মহিবুর
  • ০১ এপ্রিল ২০২৬
আ.লীগ আমলের মামলায় যুবদল-ছাত্রদলের ৬ নেতাকর্মী কারাগারে
  • ০১ এপ্রিল ২০২৬
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ১৮ বছরের ইতিহাসে ৬ উপাচার্যের পাঁ…
  • ০১ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের সার্চ কমিটিতে শিক্ষা সচিব, দুই…
  • ০১ এপ্রিল ২০২৬
ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা বাংলাদেশের
  • ০১ এপ্রিল ২০২৬
সংবিধান সংস্কারে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করবো: বিরোধী দ…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence