রাজধানীতে কাভার্ডভ্যানের নিচে প্রাইভেটকার, নিহত ১

০৯ নভেম্বর ২০২৩, ০৭:৩৫ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৫ PM
চাপা পড়া প্রাইভেটকারটি উদ্ধারে কাজ করে ফায়ার সার্ভিস কর্মীরা

চাপা পড়া প্রাইভেটকারটি উদ্ধারে কাজ করে ফায়ার সার্ভিস কর্মীরা © সংগৃহীত

রাজধানীর ওয়ারীতে কাভার্ডভ্যানের নিচে চাপা পড়েছে একটি প্রাইভেটকার। এতে প্রাইভেটকারের ভেতরে থাকা একজন মারা গেছেন। তবে, তার নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। খবর পেয়ে উদ্ধার কাজ চালায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। বুধবার (৮ নভেম্বর) রাত ১১টা ৫৩ মিনিটের দিকে ওয়ারীর হাটখোলা সড়কের সামনে সড়কে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, ওয়ারীতে ট্রাকের নিচে পড়ে একটি প্রাইভেটকার দুমড়েমুচড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে উদ্ধার কাজ করে।

আরও পড়ুন: প্রাথমিকের শিক্ষক নিয়োগের ১ম ধাপের পরীক্ষার তারিখে পেছাল

ওয়ারী থানার পরিদর্শক (তদন্ত) মো. মজিবুর রহমান জানান, ট্রাকের নিচে চাপা পড়েছে একটি প্রাইভেটকার। প্রাইভেটকারে থাকা একজন আটকে পড়েন এবং তিনি ঘটনাস্থলে মারা যান। এ ঘটনার পর পালিয়ে গেছেন ট্রাকচালক। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

যে কারণে টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষার্থীর বাবাকে গ্রেপ্তারে …
  • ২৪ অক্টোবর ২০২৬
২৯ অক্টোবরই প্রকাশিত হচ্ছে এইচএসসির ফল, চূড়ান্ত সিদ্ধান্ত জ…
  • ২৪ অক্টোবর ২০২৬
সত্য গোপন করে শিক্ষককে বাঁচাতে গেলে মাদরাসার ব্যবস্থার ক্ষত…
  • ২৪ অক্টোবর ২০২৬
বিএনপি করতে হলে এসএসসিতে জিপিএ ২.৫০, এইচএসসিতে ৩.৫০ করার আব…
  • ২৪ অক্টোবর ২০২৬
আকতার গ্রুপ নিয়োগ দেবে ১০ টেরিটরি সেলস অফিসার, আবেদন ১৭ নভে…
  • ২৪ অক্টোবর ২০২৬
৫ আগস্টের পর থেকে পলাতক, মৃত্যুর পর গোপনে গার্ড অব অনার দিল…
  • ২৪ অক্টোবর ২০২৬