রাতে মালিবাগে পার্কিং করা বাসে আগুন

০৮ নভেম্বর ২০২৩, ০৯:০৯ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৫ PM
পার্কিং করা বাসটিতে আগুন দেওয়া হয়

পার্কিং করা বাসটিতে আগুন দেওয়া হয় © সংগৃহীত

রাজধানীর মালিবাগে বাহন পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করে বাসের আগুন নির্বাপণ করে। মঙ্গলবার (৭ নভেম্বর) রাত ১১টার দিকে পার্কিং করা বাসটিতে আগুন দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালাহা বিন জসিম বলনে, আজ রাত ১১টার দিকে রাজধানীর মালিবাগ আনসার ক্যাম্পের পাশে পার্কিং করা অবস্থায় ‘বাহন’ নামের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খিলগাঁও ফায়ার স্টেশন থেকে দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপণ করে।

এদিকে সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে বিএনপির তৃতীয় দফায় দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। বুধবার (৮ নভেম্বর) সকাল ৬টা থেকে এ কর্মসূচি শুরু হয়। যা চলবে শুক্রবার (১০ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত। 

অনলাইন ক্লাস সহজ করবে যেসব অ্যাপস
  • ১১ এপ্রিল ২০২৬
চাচি-ভাতিজার প্রেমের সম্পর্ক, অন্তরঙ্গ মুহুর্তের ছবি নিয়ে ব…
  • ১১ এপ্রিল ২০২৬
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পদপ…
  • ১১ এপ্রিল ২০২৬
ইসলামাবাদের যেই হোটেলে অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরানের ‘…
  • ১১ এপ্রিল ২০২৬
আমার অজ্ঞাতসারে বেশি দামে পণ্য সরবরাহ করতেন মঈন, বাদ দেওয়ায়…
  • ১১ এপ্রিল ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক বছরের আপ্যায়ন বিল ৫ মাসেই সাবাড়
  • ১১ এপ্রিল ২০২৬
close