নৌকায় সিল মারা আজাদ শিবিরকর্মী: বিজয়ীপ্রার্থী পিংকু

০৭ নভেম্বর ২০২৩, ০৩:৩৪ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৭ PM
মাঝে নৌকার প্রার্থী গোলাম ফারুক পিংকু

মাঝে নৌকার প্রার্থী গোলাম ফারুক পিংকু © সংগৃহীত

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের উপনির্বাচনে প্রকাশ্যে নৌকায় সিল মারা আজাদকে ছাত্র শিবিরের কর্মী বলে দাবি করেন লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী নৌকার প্রার্থী গোলাম ফারুক পিংকু। মঙ্গলবার (৭ নভেম্বর) নির্বাচন কমিশনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

নির্বাচনে জয়ী হওয়ার পর নির্বাচন কমিশনার আনিছুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন পিংকু। তিনি ১ লাখ ২০ হাজার ৫৯৯ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। রোববার (৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন বেসরকারিভাবে পিংকুকে বিজয়ী ঘোষণা করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ৫৭ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে, ভোটকক্ষে বসে এক ব্যক্তি ব্যালট পেপারে অনবরত নৌকা প্রতীকে সিল মারছেন। তার গলায় নৌকা প্রতীকের কার্ড ঝুলছে। এ সময় ৪৩টি ব্যালটে নৌকা প্রতীকে তাকে সিল মারতে দেখা যায়। তাকে নৌকায় সিল মারতে সহযোগিতা করছেন কক্ষে থাকা অন্য এক ব্যক্তি।

আরও পড়ুন: বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন সাকিব আল হাসান

আজাদ প্রসঙ্গে পিংকু বলেন, আজাদ ছাত্রলীগের কেউ নয়, সে শিবিরের লোক। এর আগে বিতর্কিত কাজ করেছেন যে কারণে তাকে বহিষ্কার করা হয়েছে। শিবির করার অভিযোগেই তাকে এর আগে বহিষ্কার করা হয়।

এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৬ নভেম্বর) লক্ষ্মীপুর জেলা নির্বাচন কর্মকর্তাকে এই নির্দেশনা দেয় ইসি। 

৭ পরিবর্তন নিয়ে মাঠে ব্রাজিল, মোবাইলে দেখবেন যেভাবে
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে ৯ মাসে ৮৫ সাপ উদ্ধার, বিষধর ১৫টি; আতঙ্কে শিক্ষার্থীরা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
মেরিন ইঞ্জিনিয়ারের স্বপ্ন থেকে বিচারক, লীনা বললেন—‘জীবন কতট…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
মানসিক চাপে বাড়ছে আত্মহত্যার প্রবণতা, ক্যাম্পাসে নেই স্থায়ী…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইনস, আবেদন ১৫ অক্ট…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ডুসাবের নতুন কমিটি: সভাপতি মোহাম্মদ তোহা, সাধারণ সম্পাদক আজ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬