পিকআপকে ধাক্কা দিয়ে ডিভাইডারে বাস, নিহত ৪

০৭ নভেম্বর ২০২৩, ০৮:৩৩ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৭ PM
দুর্ঘটনায় বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়

দুর্ঘটনায় বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় © সংগৃহীত

ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস পিকআপ ভ্যানকে পেছন থেকে ধাক্কা দিলে একটি দুর্ঘটনার সৃষ্টি হয়। এ দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪০। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহ নগরীর দিঘারকান্দা বাইপাস সড়কে।

সোমবার (৬ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত যাত্রীদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ এই তথ্য নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ফাইয়াজ অ্যান্ড তাজ নামের একটি যাত্রীবাহী বাস দিঘারকান্দা বাইপাস এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপটি ছিটকে গিয়ে রাস্তার পাশে পড়ে। অপরদিকে বাসটি মহাসড়কের ডিভাইডারে উঠে সেখানে থাকা বিলবোর্ডে ধাক্কা খায়। এতে বিলবোর্ডটি ভেঙে যায় এবং বাসটির সামনের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন ও ময়মনসিংহ মেডিকেলে আরও একজনের মৃত্যু হয়।

ইরান যুদ্ধে ১২০ বিলিয়ন ডলারের লোকসান গুনছে আরব আমিরাত
  • ৩১ মার্চ ২০২৬
জেলের জালে ধরা পড়ল ২৫ মণ ওজনের ‘খটক মাছ’, আড়াই লাখে বিক্রি
  • ৩১ মার্চ ২০২৬
সেতু কর্তৃপক্ষ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী…
  • ৩১ মার্চ ২০২৬
‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরে’ জুলাই যোদ্ধাদের সঙ্গে বাজে ব…
  • ৩১ মার্চ ২০২৬
ময়মনসিংহে লরি-সিএনজির সংঘর্ষে কলেজশিক্ষক নিহত
  • ৩১ মার্চ ২০২৬
বিএনপির তিন নেতা বহিষ্কার
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence