এবার ৪৮ ঘণ্টার অবরোধের ঘোষণা বিএনপির

০৬ নভেম্বর ২০২৩, ০৫:১৮ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৮ PM
অবরোধ

অবরোধ © সম্পাদিত

একদিন বিরতি দিয়ে আবারও ৪৮ ঘণ্টার দেশব্যাপী সর্বাত্মক অবরোধের ডাক দিয়েছে বিএনপি। বুধবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত এ কর্মসূচি পালন করবে তারা।

সোমবার (৬ নভেম্বর) বিকেলে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নতুন এ কর্মসূচি ঘোষণা করেন।‌ ‘বিপ্লব ও সংহতি’ দিবস উপলক্ষে আগামীকাল ৭ নভেম্বর অবরোধ কর্মসূচিতে বিরতি দেওয়া হয়েছে। সমমনা রাজনৈতিক দলগুলো ও যুগপৎভাবে এই কর্মসূচি পালন করবে।

আরও পড়ুন: উপাচার্যের বিদায়ে শিক্ষার্থীদের উল্লাস, মিষ্টি বিতরণ

এর আগে বিএনপি নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো বুধ ও বৃহস্পতিবার দুইদিনের অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেয়। আজ সোমবার (৬ নভেম্বর) লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট অলি আহমদ এক বিবৃতিতে এ তথ্য জানান।

উল্লেখ্য, গত দুই দিন যাবত চলমান অবরোধে রাজধানী ঢাকাসহ সারা দেশে বেশ কিছু গাড়ি পোড়ানোর ঘটনা ঘটেছে। সড়কে যান চলাচল স্বাভাবিকের চেয়ে অনেক কম রয়েছে। 

জামায়াত নেতাদের বাধা, সাঈদীর মামলার বাদীকে গোপণে গার্ড অব অ…
  • ২৫ অক্টোবর ২০২৬
ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন আনল বিসিবি, পদ হারালেন আশরা…
  • ২৫ অক্টোবর ২০২৬
শাহজালাল রুমিকে গ্রেপ্তারের বিষয়ে রাশেদ খাঁনকে যে তথ্য জানি…
  • ২৫ অক্টোবর ২০২৬
টঙ্গীতে মাদ্রাসায় শিশুকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতাসহ যে …
  • ২৫ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল প্রকাশের বিস্তারিত জানা যাবে সোমবার
  • ২৪ অক্টোবর ২০২৬
যে কারণে টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষার্থীর বাবাকে গ্রেপ্তারে …
  • ২৪ অক্টোবর ২০২৬