গুলিস্তানের পর এবার মিরপুরে বাসে আগুন

০৬ নভেম্বর ২০২৩, ০৪:৪৩ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৮ PM
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে © সংগৃহীত

রাজধানীর মিরপুর-১ নম্বর সনি সিনেমা হল মোড়ে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। অবরোধের দ্বিতীয় দিন সোমবার (৬ নভেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন এ তথ্য নিশ্চিত করেন। এর আগে দুপুর ২ টার দিকে গুলিস্তানে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এখন আগুন নিয়ন্ত্রণে রয়েছে।

জানা গেছে, মিরপুর ১০ নম্বর থেকে ছেড়া আসা আলিফ পরিবহনের একটি বাস মিরপুর ১ নম্বর সনি সিনেমা হল মোড়ে আসলে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় যাত্রীরা প্রাণ বাঁচাতে দ্রুত বাস থেকে নেমে আসেন। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে মিরপুর থানা পুলিশ।

এর আগে দুপুর দুইটার দিকে বঙ্গবন্ধু স্কয়ার হল মার্কেটের সামনে বিকল্প অটো সার্ভিস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

ডেভিড ওয়ার্নার গ্রেপ্তার
  • ০৭ এপ্রিল ২০২৬
ভর্তি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা দিল জাতীয় বিশ্ববি…
  • ০৭ এপ্রিল ২০২৬
একনজরে বিসিবির অ্যাডহক কমিটি: কার কী পরিচয়?
  • ০৭ এপ্রিল ২০২৬
শিক্ষকদের মার্চের বেতন নিয়ে বড় দুঃসংবাদ দিল মাউশি
  • ০৭ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয়ের হল থেকে রাইস কুকার-বৈদ্যুতিক চুলা জব্দ, ছাত…
  • ০৭ এপ্রিল ২০২৬
নতুন কেনা বাড়িতে ফেরা হল না ড্যাফোডিলের সাবেক ছাত্রের, নিউই…
  • ০৭ এপ্রিল ২০২৬
close