পরীক্ষা দিতে গিয়ে প্রাণ হারালো স্কুলছাত্র

০৬ নভেম্বর ২০২৩, ০৪:১০ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৮ PM

© সংগৃহীত

পরীক্ষা দিতে গিয়ে মোটরসাইকেলের সঙ্গে ইঞ্জিনচালিত ভটভটির (করিমন) সঙ্গে সংঘর্ষে মিতুল হোসেন নামের টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিউটিটের এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের বহরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় তা সাথে থাকা অপর দুই শিক্ষার্থী আহত হয়েছেন। 

নিহত মিতুল হোসেন (১৫) ঈশ্বরদী সরকারি ভোকেশনাল টেক্সটাইল ইনস্টিটিউটের দশম শ্রেণির ড্রেস মেকিং বিভাগের ছাত্র ও উপজেলার আথাইল শিমুল গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। আহতরা হলেন- একই শ্রেণির ছাত্র বিশাল হোসেন (১৫) ও সিয়াম হোসেন (১৫)। আহত দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঈশ্বরদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়ার হাউজ ইন্সপেক্টর অপু কুমার মন্ডল জানান, সকাল ৯টা ৩৩ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় তিনজনকে ঈশ্বরদী হাসপাতালে নিয়ে যাই। কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কওলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক উম্মে হাবিবা জানান, দুর্ঘটনাস্থলেই মিতুল মারা যান। আহত বিশাল ও সিয়ামের অবস্থা সংকটাপন্ন। তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী পাঠানো হয়েছে। 

নিখোঁজ ১৬ জেলেকে ফিরে পেতে পরিবারের আকুতি
  • ৩১ মার্চ ২০২৬
চাকসু নেতার ওপর হামলার প্রতিবাদে চবিতে মানববন্ধন
  • ৩১ মার্চ ২০২৬
বদলি করা হলো কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিবকে
  • ৩১ মার্চ ২০২৬
তদন্ত কমিটির মুখোমুখি হয়েছেন বুলবুলও
  • ৩১ মার্চ ২০২৬
‘নতুন পে কমিশন গঠনের দাবি’, দেবপ্রিয় ভট্টাচার্যের বক্তব্যের…
  • ৩১ মার্চ ২০২৬
এক হাতে পবিত্র কোরআন লিখে আলোচনায় রত্না আক্তার
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence