বুধবার থেকে ফের দু’দিনের অবরোধ কর্মসূচি

০৬ নভেম্বর ২০২৩, ০৩:১৪ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৮ PM
অবরোধে রাজধানীর বেশির ভাগ রাস্তা ফাঁকা

অবরোধে রাজধানীর বেশির ভাগ রাস্তা ফাঁকা © সংগৃহীত

বিএনপি নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো বুধ ও বৃহস্পতিবার আরও দুইদিনের অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। তবে মঙ্গলবার কোনো কর্মসূচি থাকছে না। সোমবার (৬ নভেম্বর) লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট অলি আহমদ এক বিবৃতিতে এ তথ্য জানান।

বিবৃতিতে তিনি বলেন, শান্তিপূর্ণভাবে বিএনপির ডাকা এই অবরোধ কর্মসূচি পালন করার জন্য এলডিপির নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি অনুরোধ জানাচ্ছি। দেশবাসীর প্রতি আমার অনুরোধ— আপনারা নিজ নিজ এলাকায় আন্দোলনরত দলগুলোর সাথে সমন্বয় করে আগামী ৮ ও ৯ নভেম্বর বুধ ও বৃহস্পতিবার অবরোধ কর্মসূচি সফল করুন।

এদিকে, বিএনপির পক্ষ থেকে বিকেলে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল করির রিজভী ভার্চুয়াল সংবাদ সম্মেলন করে আর গণতন্ত্র মঞ্চ বিকেল ৪টায় সংবাদ সম্মেলন করে নতুন কর্মসূচির ঘোষণা দেবেন।

ডেভিড ওয়ার্নার গ্রেপ্তার
  • ০৭ এপ্রিল ২০২৬
ভর্তি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা দিল জাতীয় বিশ্ববি…
  • ০৭ এপ্রিল ২০২৬
একনজরে বিসিবির অ্যাডহক কমিটি: কার কী পরিচয়?
  • ০৭ এপ্রিল ২০২৬
শিক্ষকদের মার্চের বেতন নিয়ে বড় দুঃসংবাদ দিল মাউশি
  • ০৭ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয়ের হল থেকে রাইস কুকার-বৈদ্যুতিক চুলা জব্দ, ছাত…
  • ০৭ এপ্রিল ২০২৬
নতুন কেনা বাড়িতে ফেরা হল না ড্যাফোডিলের সাবেক ছাত্রের, নিউই…
  • ০৭ এপ্রিল ২০২৬
close