আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ২২৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে © ফাইল ছবি
রাজধানী ঢাকাসহ সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ২২৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সোমবার (৬ নভেম্বর) সকালে বিজিবি সদরদপ্তরের গণসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
বিএনপির ডাকা দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিনে এত সংখ্যক সদস্য মোতায়েন করা হলো।
আরো পড়ুন: ‘বাসে আগুন দেওয়ার সময়’ ঢাকা কলেজের ছাত্রদল নেতা আটক
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র্যাবের ১৬০টি টহল দল রয়েছে। আর সারা দেশে মোতায়েন আছে ৪৬০টি টইল দল।