নির্বাচন ভবন © সংগৃহীত
নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের সঙ্গে আজ (৪ অক্টোবর) দিনব্যাপী বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এতে অন্য চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত থাকবেন।
এর আগে মঙ্গলবার (৩১ অক্টোবর) বৈঠকের সিদ্ধান্তের কথা জানিয়েছেন ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম। তিনি বলেন, সকালে প্রথম ধাপে সাড়ে ১০টায় ও বিকেল ৩টায় দ্বিতীয় ধাপে দলগুলোর সঙ্গে বৈঠক হবে।
আরও পড়ুন: ‘দি লাইফ অব এ ভাইস চ্যান্সেলর’ শিরোনামে বই লিখবেন ভিসি আখতারুজ্জামান
ইসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, সকাল ও বিকেলে ২২টি করে মোট ৪৪টি দলের সঙ্গে বসার সিদ্ধান্ত হয়েছে। এ লক্ষ্যে দলগুলোর সাধারণ সম্পাদক ও মহাসচিব বরাবর চিঠি দিয়েছে ইসি।
এর আগেও দলগুলোর সঙ্গে সংলাপ করেছে ইসি। তবে সংসদ নির্বাচনের আগে ফের বসতে চায় সংস্থাটি। আগেরবারের সংলাপে বিএনপিকে কয়েকবার ডেকেও সাড়া পায়নি ইসি। এবারও বিএনপিকে ডাকা হচ্ছে। নভেম্বরের প্রথমার্ধে তফসিল দিয়ে ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন করতে চায় ইসি।