বিএনপির অবরোধ কেমন হবে, জানালেন রিজভী

৩০ অক্টোবর ২০২৩, ০৮:৪২ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:৪৯ PM
রুহুল কবির রিজভী

রুহুল কবির রিজভী © ফাইল ছবি

মঙ্গলবার ভোর থেকে তিনদিন সারাদেশে ‘সর্বাত্মক অবরোধ’ করবে বিএনপিসহ সমমনা জোটগুলো। ২৮ অক্টোবর ঢাকার নয়াপল্টনের মহাসমাবেশে পুলিশি হামলা, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদ ও সরকারের পদত্যাগের এক দফা দাবিতে এ কর্মসূচি পালন করবে তারা।

সোমবার (৩০ অক্টোরব) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সর্বাত্মক অবরোধ পালনের জন্য দেশবাসী ও দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

রিজভী বলেন, এটা হবে সর্বাত্মক অবরোধ। সর্বাত্মক বলতে আপনারা জানেন, যেমন রাজধানীর সঙ্গে জেলার পথগুলোতে সংযোগ রয়েছে, জেলার সঙ্গে উপজেলা বা উপজেলার সঙ্গে বিভিন্ন ইউনিয়নের যে পথগুলোতে সংযোগ রয়েছে, সেসব মেইন পথে অবরোধ হবে, রেলপথগুলোতে অবরোধ হবে, নৌপথগুলোতে অবরোধ হবে।

আরও পড়ুন: অবরোধেও চলবে ১৭তম নিবন্ধনের মৌখিক পরীক্ষা

রিজভী আরও বলেন, ‘এই তিনদিনের অবরোধে আওতামুক্ত থাকবে সংবাদপত্রের গাড়ি, অ্যাম্বুলেন্স এবং অক্সিজেন সিলিন্ডার পরিবহনের গাড়ি।’

যুগপৎ আন্দোলনের বাইরে সোমবার দুপুরে জামায়াতে ইসলামীও তিনদিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে।

পরিবারতন্ত্রের রাজনীতি বন্ধ করতে আমিরের সেক্রিফাইস স্মরণীয় …
  • ২০ এপ্রিল ২০২৬
একসঙ্গে বিষপান করল যুগল, প্রেমিকার মৃত্যু, হাসপাতালে প্রেমিক
  • ২০ এপ্রিল ২০২৬
সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬