‘ফখরুল জেলে বাকিদের খোঁজ নেই, অবরোধ করবে কে?’

৩০ অক্টোবর ২০২৩, ০৩:২৫ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:৫২ PM
ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের © ফাইল ছবি

বিএনপির অবরোধ কর্মসূচি নিয়ে ব্যঙ্গ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ফখরুল জেলে বাকিদের খুঁজেই পাওয়া যাচ্ছে না। তাহলে অবরোধে নেতৃত্ব দেবে কে? বিএনপির আগের অবরোধ কবে শেষ হয়েছে, সেটাও মানুষ জানে না। 

সোমবার (৩০ অক্টোবর) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের মহানগর, সহযোগী সংগঠন ও নির্বাচিত দলীয় জনপ্রতিনিধিদের সঙ্গে যৌথসভায় একথা বলেন তিনি।

এসময় বিএনপির অবরোধ থেকে দেশের উন্নয়ন স্থাপনা রক্ষায় দলীয় নেতাকর্মীদের সতর্ক পাহারায় থাকার নির্দেশ দেন ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগ শান্তিপূ্র্ণ অবস্থানে থাকবে, সতর্ক থাকবে।

আরও পড়ুন: নতুন শিক্ষাক্রমের ১৫টি ভুল তথ্যের ‘সঠিক ব্যাখ্যা’ দিলেন শিক্ষামন্ত্রী

তিনি বলেন, বিএনপি নির্বাচনে আসতে চায় না, তারা নির্বাচন বানচাল করতে চায়। নির্বাচন চাইলে বিএনপি এমন সহিংসতা করতো না। এত নির্মমভাবে একজন পুলিশকে হত্যা করতে পারে। এটাই বিএনপির আসল রুপ। সাংবাদিকদেরও ছাড়েনি।

সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাছিমসহ কেন্দ্রীয় আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলী, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকরা।

‘৪০ লাখ মানুষের ডেটা ডার্ক ওয়েবে বিক্রির ঝুঁকিতে’
  • ৩০ মার্চ ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে এনসিপি…
  • ৩০ মার্চ ২০২৬
আজ থেকে শুরু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্ব…
  • ৩০ মার্চ ২০২৬
দেশে পৌঁছেছে স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের মরদেহ
  • ৩০ মার্চ ২০২৬
গুচ্ছ ‘সি’ ইউনিটের ফল প্রকাশ
  • ৩০ মার্চ ২০২৬
হামে শিশুর মৃত্যুর ঘটনায় ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে নির্দে…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence