রাতেই আদালতে হাজির মির্জা ফখরুলকে

২৯ অক্টোবর ২০২৩, ০৮:৩৮ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:৫২ PM

© সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার দেখানোর পর রাতেই আদালতে হাজির করা হয়েছে। আজ রোববার রাত ৮টা ১০ মিনিটে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়। এর আগে আটকের প্রায় সাড়ে ৯ ঘণ্টা পর সন্ধ্যায় ৭টার দিকে মির্জা ফখরুলকে গ্রেপ্তার দেখায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

এ সময় মির্জা ফখরুলের গাড়ির সামনে বিএনপিপন্থি আইনজীবীরা নানা দলীয় স্লোগান দিতে থাকেন। পুলিশ ও আইনজীবীদের মধ্যে এসময় ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

এর আগে সকাল সাড়ে নয়টার দিকে ডিবির সদস্যরা মির্জা ফখরুলের বাসায় গিয়ে তাঁকে আটক করে নিয়ে আসেন। তাঁর স্ত্রী রাহাত আরা বেগম সাংবাদিকদের জানান, পুলিশের সদস্যরা গিয়ে মির্জা ফখরুল ইসলামসহ বাসার সবার সঙ্গে কথা বলেন। এরপর ক্লোজড সার্কিট (সিসিটিভি) ক্যামেরার ফুটেজ (চিত্র) ও হার্ডডিস্ক নিয়ে চলে যান তাঁরা। এর ঠিক ১০ মিনিট পর আবার ফিরে এসে মির্জা ফখরুলকে নিয়ে যান পুলিশ সদস্যরা।

পরে বেলা ১১টার দিকে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. ফারুক হোসেনবলেন, মির্জা ফখরুলকে গ্রেপ্তার দেখানো হবে।

রাজধানীর নয়াপল্টনে গতকাল শনিবার বিএনপির মহাসমাবেশ ছিল। মহাসমাবেশ শুরুর আগেই কাকরাইলে দুপুর থেকে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সংঘর্ষ পরে বিজয়নগর পানির ট্যাংক ও শান্তিনগর এলাকায় ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বেলা তিনটার দিকে বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যায়।

জাবিতে ধর্ষণচেষ্টার ঘটনায় ভিসি-প্রক্টরের পদত্যাগ দাবি বামপ…
  • ১৪ মে ২০২৬
পাহাড়ে নিয়ে স্কুল ছাত্রীকে পালাক্রমে ধর্ষণ, অপরজনের শ্লীলতা…
  • ১৪ মে ২০২৬
ঢাবিতে ভর্তি হতে গিয়ে কাগজপত্র হারিয়ে ফেলেছিলেন প্রধানমন্ত্…
  • ১৪ মে ২০২৬
তারেক রহমান ঢাবিতে পড়ছেন— ওই সময়েই জানতেন ড. আসিফ নজরুল
  • ১৪ মে ২০২৬
মধ্যরাতে ঢাবির এক হলের ছাত্রীদের বিক্ষোভ
  • ১৪ মে ২০২৬
শিক্ষার্থীদের আন্দোলন ‘হাইজ্যাক’ করল ছাত্র ইউনিয়ন, অভিযোগ ছ…
  • ১৪ মে ২০২৬