সারাদেশে বিএনপির ৩ দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা

২৯ অক্টোবর ২০২৩, ০৬:৪৫ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:৫২ PM
বিএনপি

বিএনপি © লোগো

বিএনপি ও সমমনা দলগুলো সারাদেশে তিন দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে। আগামী মঙ্গলবার (৩১ অক্টোবর), বুধবার (১ নভেম্বর) ও বৃহস্পতিবার (২ নভেম্বর) সড়ক, নৌ ও রেলপথে এই অবরোধ কর্মসূচি পালন করা হবে। 

আজ রোববার (২৯ অক্টোবর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিএনপি এই কর্মসূচি ঘোষণা করেছে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শনিবার (২৮ অক্টোবর) ঢাকায় মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মী গ্রেপ্তার, বাড়ি বাড়ি তল্লাশি, হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে এবং এক দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশব্যাপী সর্বাত্নক অবরোধ কর্মসূচি পালন করা হবে।

এদিকে, সন্ধ্যায় ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও একই কর্মসূচি ঘোষণা করেন।

এসময় তিনি বলেন, দেশে চলমান বিচারহীনতা, অপশাসন, সীমাহীন দুর্নীতি, অনাচার, অর্থ পাচার ও সিন্ডিকেটবাজির ফলে দ্রব্যমূল্যের অব্যাহত ঊর্ধ্বগতিতে বিপর্যস্ত জনগণের জীবন জীবিকা রক্ষার স্বার্থে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত ২৮ অক্টোবরের মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মীদের গ্রেপ্তার, বাড়ি-বাড়ি তল্লাশি হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে এবং এক দফা আদায়ে এ কর্মসূচি পালন করা হবে।

​ঘুম থেকে উঠেই ব্রাশ, নাকি নাশতার পর? জেনে নিন সঠিক সময়
  • ২৫ অক্টোবর ২০২৬
ইরানে আজ হামলা হতে পারে, ট্রাম্পের হুঁশিয়ারি
  • ২৫ অক্টোবর ২০২৬
একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন শুরু কাল, সুযোগ পাবেন যারা
  • ২৫ অক্টোবর ২০২৬
সহজেই এইচএসসি ও সমমানের ফল দেখবেন যেভাবে
  • ২৫ অক্টোবর ২০২৬
টেকনাফের সৈকত থেকে টনকে টন শামুক-ঝিনুক পাচার, হুমকিতে জীববৈ…
  • ২৫ অক্টোবর ২০২৬
বিএমইউ হাসপাতালের ৮ তলা থেকে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু
  • ২৫ অক্টোবর ২০২৬